Home আঞ্চলিক মেহেরপুরের গাংনীতে চেয়ারে বসা নিয়ে আ. লীগের দু`গ্রুপের সংঘর্ষ

মেহেরপুরের গাংনীতে চেয়ারে বসা নিয়ে আ. লীগের দু`গ্রুপের সংঘর্ষ

11

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে দু’পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৮ বছর পর এই দলের কাউন্সিল হচ্ছে। গাংনী মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিল।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত আছেন। মেহেরপুর -২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে কাউন্সিল দলের আরও কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন।

রবিবার (১০ এপ্রিল) দুপুর আডাইটায় কাউন্সিল অধিবেশনের প্রথম পর্ব শুরু হলে কিছুক্ষণ পর স্থানীয় এমপি গ্রুপ ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আব্দুল খালেক গ্রুপের সমর্থকদের মধ্যে চেয়ারে বসা নিয়ে মারামারি ও সংঘর্ষ বাধে। এতে একজন আহত হয়। ঘটনায় শতাধিক চেয়ার ভাংচুর ও অনেক নেতাকর্মী লাঞ্ছিত হয়েছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিয়ে পুনরায় কাউন্সিল শুরু হয়েছে।