পাইকগাছায় কলেজ শিক্ষার্থীর পিটিয়ে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানবন্ধন
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় লক্ষীখোলা কলেজিয়েটের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ শারিয়ার হোসেন শাওনের অবৈধ ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজিয়েট শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯ টায় ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে পাইকগছা-কয়রা প্রধান সড়কের লস্কর ইউনিয়ন পরিষদের সামনে।
উল্লেখ্য, কলেজ ছাত্রের পিতা মোঃ সামিরুল ইসলামের সাথে আবু মুছার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কলেজ ছাত্র পিতা সামিরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল আবু মুছার নের্তৃত্বে নুরুজ্জামান মোল্যা(৪০) দলিল মোল্যা(৫২), আব্দুল মজিদ মোল্যা(৫৫), মোঃ নাহিদুল ইসলাম মোল্যা (১৮) সহ ২/৩ জন আমার নার্সিং পয়েন্টে তারা গালিগালাজ শুরু করে। এ সময় আমি সহ আমার ছেলে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কান সহ মাথা ফাটিয়ে গুরতর রক্তক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই পাইকগাছা থানায় মামলা করি। মামলায় আবু মুছা মোল্যাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায় এবং নুরজ্জামান পাইকগাছা কোটে জামিন দিতে গেলে জামিন নামুজ্ঞুর করে জেল হাজতে পাঠায়। এদিকে শাহারীয়ার হোসেন শাওন এর কলেজ বন্ধিু সহ কলেজ শিক্ষার্থীরা তাদের শাস্তি সহ অন্যন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন, কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ, আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান, মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী। এ সময় তারা বলেন, ২ নং আসামী নুরজ্জাম একজন মাদকাক্ত ও মাদক বিক্রেতা। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
কালীগঞ্জে প্রতারকের ফাঁদে গৃহিনী খোয়ালেন স্বর্ণালংকার মোবাইল টাকা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ঈদের কেনাকাটায় এসে প্রতারকের ফাঁদে পড়ে দিনদুপুরে সর্বস্ব খোয়ালেন মধ্যবয়সী এক গৃহিনী। রবিবার সকাল ১১ টার দিকে শহরের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল সেট, স্বর্ণের ৮ আনা ওজনের একটি চেইন, ৩ আনা ওজনের একটি আংটি ও একই ওজনের একটি কানের দুল নিয়ে গেছে ওই প্রতারক। ভুক্তভোগী রিয়া খাতুন উপজেলার নিয়ামতপুর গ্রামের ওয়ারেস আলীর স্ত্রী।
রিয়া খাতুন জানান,রোববার সকাল ১১ টার দিকে তিনি ঈদের কেনা কাটা করতে কালীগঞ্জ শহরে আসেন। তিনি শহরের জনতা মোড়ে আসলে অপরিচিত এক যুবক তার পরিচিত বলে কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই প্রতারক তাকে কৌশলে ন্যাশনাল মেডিকেলের পিছনের গলিতে নিয়ে বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করে হালকা চেতনা হারান। এরপর তিনি হতভম্ব বাকরুদ্ধ হয়ে ওই প্রতারকের কথায় ৩ ধরনের স্বর্ণালংকার,৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল সেট স্বেচ্ছায় ওই প্রতারকের হাতে তুলে দেন। এরপর ওই প্রতারক সটকে পড়লে কিছুক্ষন পরে তার স্মৃতিশক্তি ফিরলে লোকজনের সামনে ঘটনাটি খুলে বললে তারা আশপাশে খুঁজে পাননি। পরে এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, ঈদ সামনে করে প্রতারকরা মাথা চাড়া দিতে শুরু করেছে। অভিনব প্রতারনায় তারা বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করেছে বলে পুলিশ ধারনা করছে। তিনি বলেন, রিয়া খাতুনের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ছিনতাই কারীকে সনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রতারকদের দমনে শহরে পুলিশের পেট্রোল ডিউটি জোরদার করা হয়েছে।
যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে দর্জিকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে আব্দুর রহমান (৬০) নাম এক দর্জিকে পিটিয়ে হত্যা করেছে তা ভাইপোরা। ঠেকাতে গেলে ছেলে আরিফ হোসেনকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত আরিফ এখন হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১০ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে।
নিহতের ছেলে মো. টিটুল অভিযোগ করে জানায়, চাচাত ভাই আজিজুল, মফিজুর ইসমাইলদের সাথে আমাদের যায়গা জমি নিয়ে বিরোধ ছিল। আজ বাড়িতে ঘর করার জন্য পোতার মাটি কাটা হচ্ছিল।বিকেল বেলায় বাবা আব্দুর রহমান বাড়িতে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই আজিজ মফিজুর, ইসমাইল ও হৃদয় এসে বাস দিয়ে বাবার মাথায় আঘাত করে।এসময় বাবা মাটিতে পড়ে গেলে ছোটভাই আরিফ এগিয়ে এলে তাকেও বাশ দিয়ে পিটায় পেটায়। পরে আমর বাবা আব্দুর রহমান ও ভাই আরিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ৫ টা ১৮ মিনিটে আহত অবস্থায় হাসপাতালে আসলে তাদের ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠাই চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়।এবং আরিফ হোসেন ও আশংঙ্কাজনক।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, যায়গা জমি নিয়ে বিরোধে ভাইপোদের হাতে আব্দুর রহমান নামে একজন খুন হয়েছে। অপর একজন আহত শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৌলতপুর থানা শাখার সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাবির এর মাতা গতকাল রবিবার রাত তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মায়ের মৃত্যুতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচএম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মৃত ব্যক্তির লাশ কে কেন্দ্র করে খুলনা মেডিকেলে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা সাধারণ নাগরিক হিসেবে কখনোই কাম্য নয় এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাথে সাথে ডিউটিরত ডাক্তারদের আচরণ আরো সংযত ও সেবা সুন্দর হওয়া প্রয়োজন। মরহুমের জানাজার নামাজ রবিবার বাদ মাগরিব দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে যুবদল নেতা মোল্যা সিরাজুল ইসলামের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুব সম্রাট প্রয়াত মোল্যা সিরাজুল ইসলামের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৃথক ভাবে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে ট্রলার ঘাটা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান। বক্তব্য দেন সরদার আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, খান ইসমাইল হোসেন,শেখ ফরহাদ হোসেন,খান আসাদুজ্জামান মিন্টু,আব্দুর রব আকুঞ্জি,আবু সামা, শেখ শাহিনুর রহমান, শহিদ খান, আবুল কাশেম মোল্লা, আল-আমিন সর্দার, জিয়াউর রহমান জীবন, শামীম মোল্লা, হাবিবুর রহমান, জামিলুর রহমান,শাহীন মোল্লা,মোহাম্মদ দেলোয়ার,মুরাদুজ্জামান সবুজ,সাদী শেখ, এফএম রফিকুল ইসলাম,হুমায়ুন কবির, ইমরান হোসেন,খাজা,আসাদুজ্জামান আসাদ,এমএম জাফর হাসান,রজব আলী, সোহাগ,উজ্জল শেখ,ফকির খোরশেদ আলম ,তামিম হোসেন,শহীদ আহমেদ, মেহেদি হাসান, এস এম সাকিব হাসান, আব্দুল্লাহ আল মামুন,শাকিল শেখ, ইমরান খান,ইব্রাহিম শেখ,রাব্বি ইয়াসিন,আব্দুর রহমান,শাহীন শেখ প্রমুখ।
মাহে রমজান উপলক্ষে গ্রামীণ আলো’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে খুলনার বেসরকারী প্রতিষ্ঠান সমাজ উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ আলো’। গতকাল রবিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর ডিসি (আরসিডি) মনিরা সুলতানা, বিশেষ অতিথি ছিলেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টু, শহর সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল ইসলাম তরফদার ও খুলনা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড-এডিসি ডিভিশনের এডিসি জেনারেল ম্যানেজার মোঃ সাকাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ আলো সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
মুজিববর্ষে পুলিশ প্রশাসনের সহায়তায় ফুলতলায় ভূমিহীন পরিবার সেকেল মোল্যা পেলো নতুন ঘর
ফুলতলা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ পুলিশ ভুমিহীন ও গৃহহীনদের পাশে দাড়িয়েছে। এসব মানুষদের মাথাগোঁজার ঠাঁই করে দিতে সারাদেশে ৫২০টি থানায় ১টি করে বাড়ি তৈরি করে দিতে কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় ফুলতলা থানা পুলিশের সহযোগিতায় খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রামের সেকেল মোল্যাকে এক কাঠা জমির উপর তিন কক্ষ বিশিষ্ট একটি বাড়ি তৈরি করে দিয়েছে। একই সঙ্গে ফুলতলা থানায় নারী-শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সার্ভিস ডেস্কের আনুষ্ঠানিক উেেদ্বাধন করা হয়।
রোববার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফুলতলা থানার একটিসহ সারাদেশে ৫২০ জন সুবিধাভোগী পরিবারের হাতে নবনির্মিত এ সব ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন। এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার জানান, দিনের পর দিন যারা রাস্তায় দিন কেটেছে। রাতে খোলা আকাশের নিচেই হয়েছে ঘুম। রোদ-বৃষ্টি সঙ্গী করে যাদের জীবন কেটেছে বছরের পর বছর। সেই সব দরিদ্র অসহায় ছিন্নমূল গৃহহীন ও ভূমিহীন কিছু মানুষ বাংলাদেশ পুলিশের সহায়তায় মালিক হলেন একটি বাড়ির। এ যেন স্বপ্নের মত মনে হচ্ছে ভুমিহীন ও গৃহহীন পরিবারটির জন্য।
এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মুছাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।
ফকিরহাটের গাবখালী সরঃ প্রাঃ বিদ্যাঃ শিক্ষামান উন্নয়নে সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারমান উন্নয়ন, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি ও বাড়ীতে নিয়মিত লেখা-পড়া অনুসুলন করার জন্য শিক্ষক অভিভাবক ও ম্যানেজিং কমিটির নের্তৃবৃন্দদের সাথে উন্মুক্ত আলোচনা সভা রবিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব শর্বানী দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান ফকির, সহ-সভাপতি আব্দুল হালিম শেখ, সদস্য যথাক্রমে মোঃ রোস্তম আলী শেখ, অলোক কুমার শীল, হারুন ঢালী, মোঃ মহিউদ্দিন মোড়ল, খান তাজ উদ্দিন, ডালিয়া বেগম, জান্নাতুল মেওয়া ও তাসলিমা বেগম প্রমুখ। সভায় শিক্ষারমান উন্নয়ন, শ্রেণী কক্ষে উপস্থিতির হার বৃদ্ধি ও বাড়ীতে নিয়মিত লেখা-পড়া অনুসুলন করার উপর গুরুত্বারোপ করা হয়।
ফকিরহাটে বালু উত্তোলনের অপরাধে ৫০হাজার জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া রাঙ্গার পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে ফকিরহাটের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার এই অর্থদন্ড দেন। অনাদায়ে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। সরকারি নির্দেশ অমান্য করে পুকুর থেকে বালু উত্তোলনের খবর পেয়ে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিক আজিম শেখকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনকারী বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।
যশোরে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর
যশোর অফিস
যশোর কোতয়ালী থানায় স্থাপিত নারী- শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় স্থাপিত গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আজ রোনবার বেলা ১১ টা ৫২ মিনিটের সময় ভাস্যুয়াল মিনিংয়ে এক যোগে দেশের প্রতিটি থানায় নারী ডেস্ক ও গৃহ হস্তান্তর করা হয়। এসময় প্রধান মন্ত্রী গৃহ গ্রহনকারি এবং নারী ডেস্কে সেবা প্রদানকারি ও সেবা গ্রহনকারি কয়েক জনের সাথে কথা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তাদের কথা ধয্য সহকারেও শোনেন তিনি। এসময় শেখ হাসিনা বলেন জাতীর পিতা শেখ মুজিবের সপ্ন বাস্তবায়ন করতে সরকার আাস্রয়ন প্রকল্প এক ও আস্রয়ন প্রকল্প দুই হাতে নিয়ে তা বাস্তবায়ন করছে। দেশে একজন মানুষ ও ভুমিহীন,আস্মারয়হীন ও ঠিকানাহীন থাকবে না। মানুষের সেবার মান বাড়াতে ৯৯৯ ও ৩৩৩ চালু করা হয়েছে। মানুষ সমস্যায় পড়লে ৯৯৯ ফোন দিলে ই পুলিশ সেখানে পৌছে সেবা দিচ্ছে। কেউ অনাহারে থাকলে খবর পেয়েই জেলা প্রশাসন খাবার নিয়ে পৌছে দিচ্ছে। বংলাদেশ পুলিশ এখন মানুষের বিশ্বাস ও আস্থ অর্জন করে সে ক্ষেত্রে কাজ করছে। ।এধারবাহিকতা ধরে রেখে পুলিশ বাহিনীকে সততার সঙ্গে দ্বায়িত্ন পালন করে যাছে। এসময় যশোর কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইলাম, যশোর জেলা মহিলালীগের সভাপতি লাইজু জাৃান, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খানরাশেল, ওসি তদন্ত মনিরুজ্জামান,অপারেশন আলঙ্গীর হোসেন, সদর,চাচড়া ও কসবা পুলিশ ফাড়ির ইনচার্জ প্রমুখ।
অনুমতি ছাড়াই বন্ধের একদিন পর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ফটকের সামনে কোন প্রকার অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগষ্টিক সেন্টার। গত শনিবার বিকালে যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস অভিযান চালিয়ে একটি প্রাইভেট ক্লিনিক ও একটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেন। শনিবার বন্ধ করা হলেও যথারিতি ওই ডায়াগনষ্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকটি রবিবার আবার চালু করা হয়েছে।
বন্ধ করা প্রতিষ্ঠান দু’টি হলো আব্দুল মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতাল ও এবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সার্বিক বিষয় পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালান। এ সময়ে তিনি আব্দুল মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতাল ও এবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করার নির্দেশ দেন। বন্ধ করার পরের দিনই আবার ওই দুটি প্রতিষ্ঠান রবিবার চালু করা হয়েছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়ে। বুইকরা গ্রামের মুজিবর রহমান বলেন “ ডায়াগনষ্টিক সেন্টার গুলোর সাথে হাসপাতালের ডাক্তাররা জড়িত। অভিযান লোক দেখানো। জনপ্রতিনিধিরা বিষয়টি দেখলে সাধারণ মানুষ উপকৃত হতো।
এবি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিক মামুন শেখ বলেন “ আমার প্রতিষ্ঠানটি স্যার ( সিভিল সার্জন) বন্ধ করেন নাই। শুধু টেষ্ট না করার জন্য বলেছেন এবং এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন করতে বলেন।
আব্দুল মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতালের মালিক নাহিদ হাসানের মোবাইল ফোনে (০১৭৬১৬৯১৯৯০) বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বন্ধ করা প্রতিষ্ঠান আবার চালুর কথা শুনে বিস্ময় প্রকাশ করে বলেন বন্ধ করা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অভয়নগরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের শুভ উদ্বোধন
সৈয়দ রিপন-
যশোরের অভয়নগর থানা পুলিশের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল ১১টার সময় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সাথে যুক্ত থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম হোসেনের সভাপতিত্বে উপস্থিত
ছিলেন, যশোর জেলা পরিসদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহম্মেদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সকল পুলিশ ফোর্স। বাংলাদেশ পুলিশের পক্ষ প্রথম ধাপে নির্মিত গৃহ পেলেন অভয়নগর উপজেলার ভুলপাতা গ্রামের বিধাব মালতি বিশ্বাস (৫৫)
খানজাহান আলী থানায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে পুলিশের সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশে কতৃক গৃহিত প্রতিটি থানায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক ও গৃহহীনদের জন্য প্রথম ধাপের গৃহ হস্তান্তরের অনুষ্ঠানের অংশ হিসেবে কেএমপির খানজাহান আলী থানাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উদ্ভোধন অনুষ্ঠানে সরাসরি গনভবন থেকে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হেল্প ডেস্ক এর মাধ্যমে দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী , নির্ভয়ে নিসংকোচে পুলিশের সেবা নিতে পারবেন,এতেকরে দেশে নিরবে ঘটে যাওয়া অন্যায়-অপরাধ ক্রমশই কমে যাবে।অপরদিকে পুলিশের গতানুগতিক কর্মকান্ড থেকে বেরিয়ে এসে মানবিক পুলিশ হওয়ার যে প্রত্যয় ব্যাক্ত করেছিলেন তারই ধারাবাহিকতায় পুলিশের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে প্রথম ধাপে ৫২০টি গৃহ নির্মান করেন। অসহায় গৃহহীনদের ঘর নির্মাণ করার মধ্যদিয়ে পুলিশের মানবিকতার পরিচয় দিয়েছেন। উক্ত ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান এবং গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ^াস,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশ কমিশনার মোড়ল আনিছুর রহমান, মোড়ল হাবিবুর রহমান, মাষ্টার শাহাজান হাওলাদার, এ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, মুক্তা বেগম, ওসি তদন্ত মোঃ শাহরিয়ার হোসেন, সাংবাদিক বৃন্দ, খানজাহান আলী থানার সকল পুলিশ সদস্য বৃন্দ ও সুধীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার নিরাপদ স্যানিটেশন বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে: সালাম মূশের্দী এমপি
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বর্তমান সরকার সুপেয় পানির জন্য বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌছে দিচ্ছে সরকার। দেশের জনসখ্যার ৪৮ ভাগ মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে। উন্মক্ত জায়গায় মল ত্যাগ বন্ধে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তিনি আরো বলেন, সবার জন্য ন্যাযতার ভিত্তিতে নিরাপদ পয়:নিস্কাশন ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগে গ্রহন করেছে সরকার। সবার জন্য স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নিশ্চিত করতে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ,পাবলিক কমিউনিটি টয়লেট স্থাপনসহ বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক স্থাপন করা হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থায় নিশ্চিত করতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ। রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় রূপসার ৫টি ইউনিয়নের দশটি জন গুরুত¦পূর্ণ স্থানে ১০ এপ্রিল বেলা ১১ টায় কমিউনিটি ল্যাট্রিন এর জুম কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, জেলা স্বেচ্ছাসেবকীগের সাবেক আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র,ইউপি চেয়ারম্যান এসহাক সরদার, প্রচার সম্পাদক আ. গফুর খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান, আওয়াীলীগ নেতা মো. ফরিদ শেখ, শ্রমীক নেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ প্রমূখ।
রূপসায় নারী-শিশু বয়স্কদের সার্ভিস ডেস্কের উদ্বোধন
রূপসা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুম কনফারেন্সিং এর মাধ্যমে ১০ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় সারাদেশের ন্যায় রূপসা থানায় এলাকায় ভূমিহীনদের আবাসন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি একই সঙ্গে থানায় নারী-শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সার্ভিস ডেস্কের উদ্বোধন করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদিবদন বাদশা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, তথ্য আপা দিল শাহান আরা, মুক্তিযোদ্ধা সন্তোশ চিন্তাপাত্র, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী,সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, এএসআই লিপি প্রমূখ।
তৃণমূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচী ভীষণ গুরুত্বপূর্ণ
খবর বিজ্ঞপ্তি
দাকোপ উপজেলার কামারখোলায় রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বক্তারা বলেছেন, তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচী ভীষণ গুরুত্বপূর্ণ। তৃণমূলের অধিকাংশ বিপদাপন্ন মানুষ রাষ্ট্রের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় থাকলেও এ বিষয়ে যথাযথ প্রচারণা নেই। ফলে অধিকাংশ মানুষ সরকারের এ কর্মসূচী সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। সমন্বিতভাবে এই কর্মসূচী বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা গেলে আরো বেশী সংখ্যক নাগরিক এই সুবিধার সুফল পেতে পারেন।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে রোববার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস, তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এবং মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল।
দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল, ২২ ইং) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কর্তৃক ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষনার পরে দেবহাটা থানার উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক বাস্তবায়িত মুজিববর্ষ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্পের আওতায় দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা মৌজায় সর্বশেষ বিআরএস ৪৪৩ নং খতিয়ানে ০.০১৬৫ একর জমির উপর নির্মিত হতদরিদ্র বয়স্ক মহিলা মোছাঃ সবুজান খাতুনের কাছে বসতঘরের জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। ওসি শেখ ওবায়দুল্লাহ নির্মিত ঘরের সম্মুখে চাবি ও জমির কাগজ হস্তান্তর করার সময় উপস্থিত সাধারন মানুষের উদ্দ্যেশ্যে মুজিববর্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রীর জন্য সকলকে দোয়া করার আহবান জানান। ওসি বলেন, পুলিশ সর্বদা জনগনের সেবক হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, থানার পিএসআই তুহিন হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া সদরে পাউবোর জায়গা উদ্ধারে আবারও উচ্ছেদ অভিযান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড’র যৌথ উদ্যোগে উ”েছদ অভিযান শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৃতীয় ধাপের এ উ”েছদ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ। সার্বিক পরিচালনায় ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান। অভিযানে সহায়তা করেন সাদা ও পোশাক ধারী ৪৫ সদস্য বিশিষ্ট পুলিশের একটি টিম। য়ার নেতৃত্ব দেন ইন্সপেক্টর অপারেশন মোঃ ইমদাদ হোসেন এবং পল্লী বিদ্যুৎ ডুমুরিয়া জোনাল অফিস। উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান, ডুমুরিয়া সদরে পাউবোর ৬ একর ৪৫ শতাংশ জমিতে অবৈধ ¯’াপনা গড়ে প্রায় তিন শতাধিক ব্যক্তি পাকা ইমারত নির্মাণ সহ ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছে। এ অবৈধ ¯’াপনা উ”েছদের লক্ষ্যে ইতি পূর্বে আরও দু’বার উ”েছদ অভিযান চালানো হয়েছে কিš‘ দখলদারেরা কিছুদিন যেতে না যেতেই আবার তা দখলে নিয়ে নেয়। সম্প্রতি উ”েছদ অভিযান পরিচালনার মাধ্যমে পাউবোর সম্পত্তি উদ্ধার ও দখলে নিতে এ অভিযান শুরু করে এবং তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এই জায়গায় গড়ে ওঠা সকল ¯’াপনা উ”েছদ করে সীমানা কাঁটা তারের বেড়া দেয়া হবে। এজন্য নিয়োগ করা হয়েছে ৩টি এস্কেভেটর ও ১৫ সদস্য বিশিষ্ট একটি লেবার টিম। আশু দখল নিশ্চিত, এরপর সরকারি সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
বাগেরহাটে ৮ দিনেও বিচার না পেয়ে ইভটিজারের গ্রেফতার দাবীতে রাস্তায় শিক্ষার্থীরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত ও যৌন হয়রানীর বিচার না পেয়ে এবার রাস্তায় নেমে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে গত ৮ দিন আগে আবেদন করেও প্রতিকার না পাওয়ায় উত্যক্তকারী ওই বখাটেকে গ্রেফতারের দাবীতে রবিবার দুপুরে মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানবন্ধন মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে গত ২ এপ্রিল মোরেলগঞ্জ সদরের বারুইখালি এলাকার মো. ফিরোজ বেপারী (২০) নামে এক বখাটে মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে উত্তক্ত করে। পরের দিন ৩ এপ্রিল এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। কিন্তু ৮দিন পার হলেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেওয়ায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী গত ২ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভিটিজিংয়ের শিকার হন। পরের দিন আমাদের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। কিন্তু ঘটনার ৮দিন পর হলেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেয়নি কর্তৃপক্ষ।
ইভিটিজিংয়ের শিকার শিক্ষার্থী বলেন, ইভটিজার ফিরোজ বেপারীার বাবা মতি বেপারী বাগেরহাটি-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলনের বাড়ীতে কাজ করেন। এ কারনে ক্ষমতার দাপটে বখাটে ওই যুবক বেপরোয়া হয়ে উঠেছে। নানা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, ইভিটিজিংয়ের বিষয়ে অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ওই ইভটিজারকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলা হয়েছে।
বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকেলে কচুয়া উপজেলার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজা সম্পন্ন হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার (০৯ এপ্রিল) রাত ১১টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান শেখ শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজার সময়, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ শিকদার, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক উদ্বোধন, ঘর পেলেন ৯ অসহায় পরিবার
স্টাফ রিপোটার,বাগেরহাট
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় পরিবারকে ঘর প্রদান ও প্রতি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক উদ্বোধন করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট মডেল থানা ও পুলিশ লাইনস প্রাপÍ ওয়ানওয়ে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হকসহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও গনমাধ্যম কর্মীরা।
বাগেরহাট জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের ৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা ডেস্ক স্থাপন করেছে পুলিশ। এসব ডেস্ক থেকে নারী, শিশু ও প্রতিবন্ধীদের দ্রুত সেবা প্রদান করা হবে। একজন প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা এই ডেস্কের দায়িত্বে থাকবেন। এছাড়া ৯টি উপজেলায় অসহায়, কর্মহীন ও অতিবৃদ্ধ ৯জনকে ৪৩৫ বর্গফুট জমিসহ ৯টি পাকা ঘর নির্মান করে দিয়েছে জেলা পুলিশ। সার্ভিস ডেস্ক স্থাপনে সস্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, সারাদেশের মত বাগেরহাটের প্রত্যেকটি থানায় নারী ও প্রতিবন্ধীবান্ধব সেবা ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৯জন অসহায় মানুষকে পাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের এ ধরণের মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে এতদসংক্রান্ত বিষয়ে তথ্যের আদান প্রদান বাড়লে কেসিসিসহ সংশ্লিষ্ট সকলে উপকৃত হতে পারবে। তিনি বলেন, এসএনভি’র সহযোগিতায় দু’হাজার নয় সাল থেকে কেসিসি নগরীতে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। ফলে নগরীর স্যানিটেশন ব্যবস্থা যে কোন সময়ের তুলনায় ভাল অবস্থানে আছে।
সিটি মেয়র রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি সংস্থা ‘সীমাভি’র কর্মকর্তা ও নেপালের একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। খুলনার রাজবাঁধ এলাকায় নির্মিত মানববর্জ্য শোধনাগার প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে প্রতিনিধি দলটি বর্তমানে খুলনা সফর করছে।
কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, ‘সীমাভি’র কান্ট্রি কোঅর্ডিনেটর অলোক কুমার মজুমদার ও মিরগমা শেরপা, প্রোগ্রাম ম্যানেজার সেলমা ডরিন হিলজারসম, প্রগতী ভট্টাচারিয়া, করমত সুবেদী, এসএসভি’র প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলাম, সিটি কোঅর্ডিনেটর মো: ইরফান আহমেদ খান, ফারুক রহমতউল্লাহ, সরদার লুৎফুল কবির, এসকে সাকের আহমেদ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার আব্দুর রকিব, মো: জিয়াউর রহমান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সদর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ভিডিও কনফারেন্স’র মাধ্যমে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর থানায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।
সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের অভিযানে অস্ত্রসহ একজন আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া থেকে একটি ওয়ানশুটাগানসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার রাতে কলারোয়া উপজেলা আলাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
র্যাব জানায়, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় ওয়ানশুটাগানসহ অস্ত্র ব্যবসায়ী হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
খুবিতে আউটকাম-বেইজড এডুকেশন ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির ওপর ৪দিনব্যাপী পরিচিতি সভা শুরু
খবর বিজ্ঞপ্তি
১০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আউটকাম-বেইজড এডুকেশন ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির বিষয় নিয়ে ৪দিনব্যাপী এক পরিচিতি সভা শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল শর্তপূরণের অভিলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলা তৈরির ক্ষেত্রে বৈশ্বিকমানের সাথে সঙ্গতি রেখে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ শিক্ষাকে আরও প্রয়োজনমুখী, যুগোপযোগী করা ও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের অভিলক্ষ্যে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানবিক দিকগুলো অন্তর্ভূক্তিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলা যাতে ওবিই ভিত্তিক হয় সে বিষয়ে অন্তর্ভূক্তির জন্য এ সভার আয়োজন করা হয়েছে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাওয়ার পয়েন্টে বক্তব্য উপস্থাপন করেন। প্রথম দিন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীন ৮টি ডিসিপ্লিনের ২৪জন শিক্ষক এ সভায় অংশ নেন। এ সময় সাইটে স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুন্নুজাহান আরা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক যথাক্রমে প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার এবং সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর মডেল থানায় হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
সমগ্র বাংলাদেশের ন্যায় বাংলাদেশ পুলিশের সহযোগিতায় প্রতিটি উপজেলায় ভূমিহীনদের গৃহ নির্মাণ ও নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কোটচাঁদপুর মডেল থানা চত্তরে রবিবার সকালে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য একজন এসআইয়ের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। সার্ভিস ডেস্ক কর্মকর্তা থানায় যাওয়া নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, (ওসি তদন্ত) জগন্নাথ চন্দ্র, সেকেন্ড অফিসার এস আই আব্দুল মান্নান, এএসআই মাহমুদা খানমসহ মডেল থানা পুলিশের একটি চৌকস দল । এসময় উপজেলার ভগবানপুর গ্রামের জোছনা বেগম নামে এক ভূমি হীন এর ঘর হস্তান্তর করেন ।
বটিয়াঘাটা থানার আয়োজনে নারী, শিশু,বয়স্ক, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের উদ্ধোধন
বটিয়াঘাটা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ বাহিনীর মুজিববর্ষ উপলক্ষ্যে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর প্রকৃয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠান বাস্তবে রূপদান দিতে বটিয়াঘাটা থানা পুলিশ গতকাল রবিবার সকাল ১০ টায় স্থানীয় থানা চত্বরে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করে। পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে রানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল’র সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, ওসি (তদন্ত) মোহাম্মদ জাহেদুর ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়, মোঃ জাকির হোসেন লিটু, আসলাম হালদার, শেখ আসাবুর রহমান আসাব, থানার সেকেন্ড অফিসার এসআই প্রদ্যুৎ রায়, সাংবাদিক সুমন বিশ^াস, সাংবাদিক পরাগ রায় এসআই যথাক্রমে মোঃ নূর ইসলাম, আব্দুল আজিজ, মোঃ মতিয়ার রহমান, অনিস মন্ডল, মোঃ এমদাদ হোসেন সহ এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ।
ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের মাদক বিরোধী প্রচারাভিযান
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধ কল্পে জেলা তথ্য অফিসের প্রচারাভিযান। রোববার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন হাট-বাজার, ফেরীঘাট, বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রচারাভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিরোধী শ্লোগান “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”, “জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন” সহ ৬৫টি মাদক বিরোধী শ্লোগান মাইকিং করে প্রচার করা হয়। এ ব্যাপারে জেলা তথ্য অফিসার মোঃ শাহ-আলম বলেন- জাতিকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের আদেশক্রমে এ প্রচারাভিযান চালানো হচ্ছে।
ইন্দুরকানীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর শুভ উদ্ধোধন
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্ধোধন করা হয়েছে । রোববার সকালে ইন্দুরকানী থানার মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ন্যায় ইন্দুরকানীতে শুভ উদ্ধোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান, দিলরুবা মিলন নাহার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি নাসরিন,অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, ৪নং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার,মোঃ মোশারেফ হোসেন,বাবু স্বপন ডাকুয়া, জেপির নেতা কাওসার আহমেদ দুলাল প্রমুখ ।
কোটচাঁদপুরে আলমসাধুর ধাক্কায় শিশুর মৃত্যু
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর ধাক্কায় তানজিলা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। (৯ই-এপ্রিল) শনিবার বিকাল পাঁচ টার দিকে উপজেলার হরিন্দীয়া ঝামাঘাঁটার মণির হোসেনের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিলা আক্তার ঝামাঘাঁটার ইব্রাহিম হোসেন এর একমাত্র মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, তানজিলা আক্তার মণির হোসেনের দোকান থেকে রাস্তা পার হচ্ছিলেন,এসময় হরিন্দীয়া বাজার দিক থেকে আশা পেয়ারা বোঝায় একটি আলমসাধু সজোরে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলা আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর রেফার্ড করেন,যশোর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনায় আহত তানজিলা কে যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এব্যাপারে অভিযোগ না থাকায় নিহতের লাশ মা-বাবা ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় তানজিলার মা-বাবার। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ-সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব অপরাধ কমে যাবে মহেশপুরে নবাগত ওসি সেলিম মিয়া
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। শনিবার সন্ধা ৭টার দিকে ওসির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঝিনাইদহের মহেশপুরের নবাগত ওসি মো. সেলিম মিয়া এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমার নীতি হচ্ছে যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। আমি মামলা তদন্তে কোন অসংগতি পছন্দ করিনা। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে।’
মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন বলেন, ক্ষমতাশীন কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সর্বপ্রথম পুলিশ দিয়ে সাংবাদিকদের হয়রানি করার চেষ্টা করা হয়, এব্যাপারে আপনি একটু লক্ষ্য রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন,মডেল প্রেসক্লারের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক,উপজেলা প্রেসক্লারের সাধারণ সম্পাদক বাবর আলী, সাংগঠনিক সম্পাদক পলাশ রহমান, মহেশপুর প্রেসক্লারের সভাপতি আব্দুস সেলিম,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মহেশপুর প্রেসক্লারের সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক শামীম খান(জনী), হাসান আলী, সাইফুল ইসলাম,বিএম শামীম আশরাফ,আব্দুর রাজ্জাক রাজন প্রমুখ।
সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে আরো জোরদার করার দাবি জানান।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরনী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দুই দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১১ এপ্রিল বিকাল সাড়ে চারটায় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভবন নির্মাণের স্থান পরিদর্শন করবেন। তিনি ১২ এপ্রিল সকাল সাড়ে ১১টায় দাকোপ উপজেলার গড়খালি পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিসিএ প্রকল্পের আওতায় স্থাপিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হস্তান্তর, অপারেশন কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী বিকেল পাঁচটায় যশোর মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান। প্রধান অতিথি বলেন, সমাজে কিশোর গ্যাং এর অপরাধ বেড়ে গেছে। এর পেছনে মাদকের প্রভাব রয়েছে। মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্কুল-কলেজ এলাকার দোকানে সিগারেট বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, মাদক চক্রের শক্ত নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়ার জন্য পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। মাদকের বিস্তারের কারণে সমাজে অপরাধের সংখ্যা বৃদ্ধি পায়। এসময় তিনি মাদক, সন্ত্রাস, চুরি, ধর্ষণ ও নাশকতা নিমূর্লে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ^াস দেন।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনায় মৃত্যুহার বর্তমানে শুন্যতে নেমে এসেছে। একই সময়ে করোনার শনাক্তের হারও কমেছে। খুলনা বিভাগে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে মোট ৪২ লাখ ২৬ হাজার সাতশত ৩০ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ কমায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিষয়ে অবহেলার সুযোগ নেই। মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরিধান করতে হবে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাদক নির্মূলের জন্য টাস্কফোর্স গঠন করে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। মাদকের মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারি আইনজীবীদের আরো কৌশলী হওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে মনিটরিং জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মার্চ মাসে ১৫৭ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত ফেব্রুয়ারি মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৩২টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মার্চ মাসে ১৪৫ টি মামলা দায়ের হয়েছে যা বিগত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া মামলা হতে ০৫টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৩ এপ্রিল
তথ্য বিবরনী
খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। ১৩ এপ্রিল সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে লোক সঙ্গীত এবং লোক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিশুর জন্য ক-বিভাগ: নার্সারী থেকে ৫ম শ্রেণি এবং খ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। সকাল ১১টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
দাকোপে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘরগুলা পরিদর্শন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত স্বপ্নের ঘরগুলা পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মোঃ মারুফুল আলম। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ভাবে শতভাগ কাজ করে যাচ্ছি। মারুফুল আলম আরো বলেন উপকারভোগী প্রতিটি পরিবারকে ২ শতক জমির রেজিস্ট্রি মালিকানা দলিল
হস্তান্তর সহ নুতন খতিয়ান ও সনদ হস্তান্তর করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে। প্রতিটি দুই রুমের সেমি পাকা টিনশেড বাড়িতে রান্না ঘর, টয়লেট, বারান্দা সহ বিদুৎ ও পানির নাগরিক সুবিধা রয়েছে। গ্রোথ সেন্টারের পাশে হওয়ায় প্রকল্প এলাকায় পাকা রাস্তা, স্কুল, মসজিদ- মাদ্রাসা ও বাজার রয়েছে। দাকোপের বাজুয়া ইউনিয়ন, লাউডোব ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে ভুমিহীন গৃহহীনদের জন্য ণির্মিত ঘরগুলা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মারুফুল আলম। আবাসন পরিদর্শনকালে আশ্রয়ণের পরিবারের সুফলভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসব পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারা অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মারুফুল আলম কাছে আনন্দ প্রকাশ করেন। আশ্রয়ণের সুফলভোগীরা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। পরিদর্শনকালে ঘরগুলোর ভেতর ও বাহিরে ভালোকরে দেখেন এবং ঘরের বসাবস উপকারভোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল কাদের, ভুমি অফিসের সার্ভেয়ার সহ গনমাধ্যম কর্মিরা।
“শিক্ষিকার পরিবার একঘরে” প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
সমাজপতির দ্বারা ঘোষনায় শিক্ষিকার পরিবারকে একঘরে করার অভিযোগ ওঠার পর ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চিতলমারী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামবাসি। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে লিখিত বক্তব্যে পাঠ করেন চিতলমারী উপজেলার মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক ও স্থানীয় সমাজপতি মৃনাল কান্তি গুহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা সনাতন হিন্দু সম্প্রদায় ধর্মীয় মতে বিশ্বাস করি যে, বাবার মৃত্যুর পর সন্তানের মাথা মুন্ডন করা, তুলসি তলায় জলসহ নানা ধর্মীয় আচার করা হয়। কিন্তু গ্রামের অধিকাংশ হিন্দু পরিবার গুলো এই বিষয়টি মেনে চললেও গ্রামের মতুয়া সম্প্রদায়ের কিছু পরিবার ও লোক এই রীতি-নীতি মানতে নারাজ। মূলত এই নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মতুয়া সম্প্রদায়ের সাথে দ্বন্ধ চলে আসছে। সম্প্রতি বার্ধক্যজনিত কারনে কালিদাস মন্ডল নামের এক ব্যাক্তি মারা যাওয়ার পর রীতি-নীতি অনুয়ায়ী সমাজিক অনুষ্ঠান না করায় গ্রামের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ হয়। এ বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য গ্রামের সভা রঞ্জন গুহকে কালিদাস মন্ডলের শ্রদ্ধানুষ্ঠানে যাওয়ার অপরাধে একঘরে করা হয়েছে মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। যেটি আদৌ সত্য নয়।
লিখিত বক্তব্যে মৃনাল কান্তি গুহ আরও বলেন, অভিযোগ করা হচ্ছে আমি নাকি ঘোষনা দিয়েছি সভা রঞ্জনকে একঘরে করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। মূলত আমার প্রতিপক্ষের লোকজন গ্রামে বিভেধ সৃষ্টির লক্ষ্যে ও আমাকে হেও প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন।
সংবাদ সম্মেলনে পাঙ্গাশিয়া গ্রামের তুষার কান্তি গুহ, বিধান চন্দ্র গুহ, অনাদী রঞ্জন গুহ, অন্নদা গুহ, আশীষ কুমার গুহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে সব্জি চাষে শিক্ষিত কৃষকের সাফল্য
স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
মোরেলগঞ্জের নুরুল্লাপুর গ্রামের শিক্ষিত কৃষক মফিজুল ইসলাম হাওলাদার। বিএ পাশ করে সরকারি চাকুরীর চিন্তা না করে নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে চেষ্টা করেন। শুরু করেন মাছ ও সব্জি চাষ। এতেই ধরা দেয় সাফল্য। বছরে শুধু সব্জি বিক্রি করে উপার্জন করছেন ৩ লক্ষাধিক টাকা।
সরেজমিনে জানা গেছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের কৃষক মফিজুল ইসলাম হাওলাদার নিজ স্বপ্ন পূরনে ও পারিবার পরিজনের মুখে হাসি ফুঁটাতে ২ বছর আগে ২২ কাঠা জমিতে মাছ ও সব্জি চাষ শুরু করেন। এ জমির মধ্যে ৭ কাঠা জমিতে তিনি রেড-লেডি প্রজাতির পেঁপে, থাই পেয়ারা, লাউ শসা সহ বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করেন। প্রতিবছর মাছ বাদে শুধু সব্জি বাগান থেকে তিনি ৩ লক্ষাধিক টাকা আয় করছে। এতে ফিরে এসেছে পরিবারের স্বচ্ছলতা। পাশাপাশি পূরণ হচ্ছে পারিবারিক পুষ্টি চাহিদা ।
এ অর্থ দিয়ে তার ৫ সদস্যের পরিবারের খরচ সহ মধ্যে ৩ সন্তানের লেখাপড়া ও ৩ জন কর্মচারীর পরিবার পরিজনের খরচ মিটাচ্ছেন।
মফিজুল ইসলাম জানান, কৃষি বিল্পবের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীর ঘোষনা বাড়ির আঙ্গিনা সহ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা। করতে হবে চাষাবাদ। গড়তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা। ফুঁটাতে হবে সাধারণ মানুষের মুখে হাসি। আর নির্দেশনা অনুযায়ী দেশ গড়ার কাজে তিনি অংশগ্রহন ও শুরু করেন নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়া। পাশাপাশি নিজের অর্থায়নে তৈরি করেছেন জোবেদা বেগম আল হেরা কিন্ডার গার্ডেন। জড়িত রয়েছেন সামাজিক সংগঠনিক কার্যক্রমে।
সাতক্ষীরায় বেতনা নদীর খনন মাটির হরিলুট, দেখার কেউ নেই!
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরার
বেতনা নদীর খনন মাটি স্থানীয় প্রভাবশালী মহল কতৃক বিক্রির বিষয়টি এখন সর্বত্র আলোচিত ও সমালোচিত। পানি উন্নয়ন বোর্ডের চোখ ফাকি দিয়ে কিভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি লক্ষ লক্ষ টাকার খননকৃত সরকারি মাটি হরিলুট হচ্ছে তা বলাই বাহুল্য। বর্তমানে খবরটি নিউজ অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রীজ সংলগ্ন বেতনা নদীর ০২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই লাবসা গ্রামের শফিকুল ইসলাম একই উপজেলার মিলবাজার এলাকার আলতাফ হোসেন ওরফে ছোট বাবু নামে পরিচিত কয়েকজন প্রভাবশালী মহলের বিরুদ্ধে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় নদী খনন মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গত ০৩ এপ্রিল প্রভাবশালী আলতাফ হোসেন বাবু ও শফিকুল ইসলাম কতৃক বেতনা নদী খনন মাটি বিক্রির বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হয়। ঐ দিন ঘটনা স্থলে পাউবো কর্তা জিয়াউর রহমান উপস্থিত হয়ে ১৫/২০ টি ডাম্পার ধৃত করেন। কিন্ত পরেক্ষনে ডাম্পার নিয়ে যান প্রভাবশালীরা। স্থানীয়রা আরও জানান, ঘটনাটি ০৪ এপ্রিল পত্রিকায় প্রকাশিত হওয়ার কারনে ৩ দিন যাবত মাটি বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। হটাৎ অজ্ঞাত কারনে ৭ই এপ্রিল থেকে শত শত ডাম্পার যোগে সকাল থেকে সন্ধ্যা কালীন সময়ে বিরামহীন ভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে বাবু ও শফিকুল স্থানীয় ইট ভাটা সহ অন্যাত্রে মাটি বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ডাম্পার প্রতি বেতনা নদীর খননকৃত মাটি প্রভাবশালী মহল ৮০০ টাকা হারে হরহামেশাই বিভিন্ন জায়গায় বিক্রি করছে। মাটি বিক্রির বিষয়টি ৩ দফায় পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের কে অবহিত করেও বন্ধ হয়নি মাটি বিক্রি কার্যক্রম। তারা আরও জানান, গত ০৭ এপ্রিল থেকে প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাদের উপস্থিতি তাদের চোখে পড়েনি। তারা জানান, পানি উন্নয়ন বোর্ড নীরব ভুমিকা পালন করছে যেন দেখার কেউ নেই।প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে নদী খননকৃত মাটি টেন্ডার ছাড়া বিক্রির কারণে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অপরদিকে শত শত ডাম্পার মাটি বহনের কারনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইতি পূর্বে বেতনা নদী কিছু প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে দখলের কারনে নদীটি সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে ফসলি জমির পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বেতনা নদী খনন কাজের জন্য সরকারি ভাবে বরাদ্দ আসে। পাওবো সুত্রে জানা গেছে, কয়েকটি অংশে বেতনা নদী খননের কাজ চলছে। এর মধ্যে মাছখোলা থেকে রাজনগর, রাজনগর থেকে কলারোয়া অংশে চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেতনা নদীর খনন কাজ শুরু করা হয়। বিনারপোতা ব্রীজ সংলগ্ন লাবসা ইউনিয়নের মাছখোলা থেকে রাজনগর বেতনা নদীর অংশের খনন কাজের দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০২ এর উপসহকারী প্রোকৌশলী জিয়াউর রহমান। সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর থেকে ভাড়ায় আসা বেতনা নদী খননকৃত মাটি বহনকারী ডাম্পার চালক আরাফাত জানান, তারা ছোট বাবুর নেতৃত্বে সকাল থেকেই ডাম্পারে মাটি নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দিনে প্রায় ১৫ টির মতন ট্রিপ দিচ্ছেন। ডাম্পার প্রতি ট্রিপের ভাড়া পাচ্ছেন ২৫০ টাকা। ডাম্পার চালক সাইদুর রহমান জানান, মাটি নিয়ে তিনি বিজিবি ক্যাম্পের পাশে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতনা নদী খননে ব্যবহৃত ভ্যেকু দিয়ে মাটি কেটে বাঁধের উপরিভাগে রাখা হচ্ছে। সেখান থেকে উত্তলনকৃত মাটি একটি প্রভাবশালী মহল দেশের বিভিন্ন উপজেলা থেকে ভাড়ায় চালিত নিষিদ্ধ ডাম্পার ভাড়া করে ভ্যেকুর মাধ্যমে মাটি তুলে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটা সহ অন্যাত্রে অবাধে বিক্রি করছে। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি বিক্রেতা শফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে আলাপ কালে ডাম্পারে মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, জজ সাহেবের ওখানে পাঠাচ্ছি কিছু মাটি আর অল্পকিছু মাটি অন্যাত্রে দিচ্ছি। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি অবৈধ পন্থায় অন্যাত্রে বিক্রির ব্যাপারে আলতাফ হোসেন ওরফে ছোট বাবুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন আপনি আমার সামনে এসে কথা বলেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, পাওবো কর্তা জিয়াউর রহমান কতৃক সাতক্ষীরা সদর থানায় মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে নোটিশ দিছে কোন মামলা হয়নি। এ বিষয়ে বেতনা নদী খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ০২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমানের সাথে মুঠো ফোনে আলাপকালে অবৈধ পন্থায় বেতনা নদী খনন মাটি প্রভাবশালী মহল কতৃক নিলাম ছাড়াই অবৈধ পন্থায় বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বেতনা নদীর খননকৃত মাটি ডাম্পারের মাধ্যমে প্রভাবশালী মহল নিয়ে যাচ্ছে আমি খবর পেয়েছি। ইতিমধ্যে আমি ছোট বাবু, শফিকুল ইসলাম সহ শফিউল আলম বাপি মেম্বারের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছি। ইতি পূর্বে মাটি বহনকারী ১৫/২০ টি ডাম্পার ধৃত করায় ছোট বাবু আমাকে লাঞ্চিত করেছে। তিনি বলেন, গত ৩১ মার্চ পানি ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়। মিটিংয়ে বেতনা নদী খনন মাটি বাঁধের উপরিভাগে দেওয়ার পর অতিরিক্ত মাটি নিলামে দেওয়ার সিন্ধান্ত হয়। প্রভাবশালী মহল কতৃক খনন মাটি বিক্রির খবরটি আমি আমার স্যারকে অবহিত করেছি। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ -০২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ এর সাথে বেতনা নদীর খননকৃত মাটি শত শত ডাম্পার যোগে প্রভাবশালী মহল কতৃক বিক্রির ব্যাপারে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে তিনি আলাপকলটি গ্রহন না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খননকৃত মাটি শত শত ডাম্পার যোগে অবাধে বিক্রির ব্যাপারটি নিয়ে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন বেতনা নদীর খননকৃত মাটি নিলামে দেওয়া হবে। অবাধে বিক্রি ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তিনি আরও বলেন, বেতনা নদীর খনন মাটি নিলাম ছাড়া কোন প্রকার বিক্রির সুযোগ নেই এ ব্যাপারে আমি খোজ খবর নিচ্ছি।
ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের মাদক বিরোধী প্রচারাভিযান
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধ কল্পে জেলা তথ্য অফিসের প্রচারাভিযান। রোববার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন হাট-বাজার, ফেরীঘাট, বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রচারাভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিরোধী শ্লোগান “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”, “জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন” সহ ৬৫টি মাদক বিরোধী শ্লোগান মাইকিং করে প্রচার করা হয়। এ ব্যাপারে জেলা তথ্য অফিসার মোঃ শাহ-আলম বলেন- জাতিকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের আদেশক্রমে এ প্রচারাভিযান চালানো হচ্ছে।
দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। কারণ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই দেশকে এগিয়ে নেওয়া। করোনা প্রাদূর্ভাবের সময় বিশে^র অনেক দেশ যখন হিমশিম খাচ্ছিল তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। তাই দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
রবিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি এ্যাড. রজব আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সদর থানা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম।
২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য কাউন্সিলর হাফিজুর রহমান, নগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ এশারুল হক, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ড. সাইদুর রহমান, নগর যুব লীগ নেতা মো. আব্দুল কাদের, যুব নেতা অভিজিৎ পাল সহ সদর থানা, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মিস্ত্রীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মো. জাকির হোসেন।
মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তরের উদ্বোধন
দিঘলিয়া প্রতিনিধি
রবিবার সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষে পুলিশের সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশে কতৃক গৃহিত দেশের প্রতিটি থানায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক ও গৃহহীনদের জন্য প্রথম ধাপের গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, শুভ উদ্ভোদন অনুষ্ঠানে সরাসরি গনভবন থেকে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হেল্প ডেস্ক এর মাধ্যমে দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী যাতে নির্ভয়ে নিঃসংকোচে পুলিশের সেবা নিতে পারবেন,এতেকরে দেশে নিরবে ঘটে যাওয়া অন্যায়-অপরাধ ক্রমশই কমে যাবে।অপরদিকে পুলিশের গতানুগতিক কর্মকান্ড থেকে বেরিয়ে এসে মানবিক পুলিশ হওয়ার যে প্রত্যয় ব্যাক্ত করেছিলেন তারই ধারাবাহিকতায় পুলিশের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে প্রথম ধাপে ৫২০টি গৃহ নির্মান করেন।অসহায় গৃহহীনদের ঘর নির্মাণ করার মধ্যদিয়ে পুলিশের মানবিকতার পরিচয় দিয়েছেন। উক্ত উদ্ভোদন অনুষ্ঠানে দেশের প্রতিটি থানার ন্যায় দিঘলিয়া থানাও কন্ফারেন্স এ যুক্ত ছিল,দিঘলিয়া প্রান্তে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মোল্লা, ওসি তদন্ত রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, থানার সেকেন্ড অফিসার এস আই ইয়াসিন আরাফাত সহ সকল সাংবাদিক বৃন্দ, দিঘলিয়া থানার সকল পুলিশ সদস্য বৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভের পর কমিটি বাতিল
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। সদ্য সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের পরীক্ষার হল বসে ফেসবুকে লাইভের পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
এদিকে ঘটনা তদন্তে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ায় সমালোচনার মুখে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৯ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।
পরীক্ষার হলে দায়িত্ব পালনকারী প্রিজম কম্পিউটার একাডেমীমির শিক্ষক রেহেনা আক্তার নওরিন জানান, পরীক্ষার হলে ফেসবুকে লাইভ করার সময় মনির হোসেন সুমন আমাকে ফোনটা দিয়ে বলেন, আমি পরীক্ষা দিচ্ছি আমাকে একটু ভিডিওতে দেখান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ফোনটা আমি ধরি।’
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাজেদুর রহমান রোববার সমকালকে জানান, কালীগঞ্জ প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তাদের ট্রেডের পরীক্ষার জন্য আমাদের ইনস্টিটিউটের হলটি ব্যবহার করেছিল। দিনটি শুক্রবার থাকায় লাইভের বিষয়টি আমাদের নজরে আসেনি। যেহেতু ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানেই ঘটেছে, সেই কারণে এর দায়দায়িত্ব আমাদের কাধেই এসে গেছে।
আমরা দুইজন চিফ ইন্সট্রাক্টর সোহরাব হোসেন, ইয়াবুক আলী ও ইন্সট্রাক্টর আসাদুজ্জামানের সমন্বয়ে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি সোমবার (১১ এপ্রিল) সংশ্লিষ্টদের জবানবন্দি নিয়ে তাদের প্রতিবদেন দাখিল করবেন। প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বে অবহেলার সত্যতা প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধ্যক্ষ সাজেদুর রহমান জানান।
এর আগে গত শুক্রবার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভে ছাত্রলীগ, পড়াশোনা এবং শিক্ষা বোর্ড নিয়ে আপত্তিকর বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন।
উপজেলার প্রিজম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ে ৬ মাস মেয়াদী কোর্সের শিক্ষার্থী হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সে। মুহূর্তের মধ্যেই ওই ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই পড়ে যায়।
শুক্রবার দেশব্যাপী কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ৬ মাস এবং ৩ মাস মেয়াদী কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত এবং ১১.৩০ মিনিট হতে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত প্রাকটিক্যাল পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালীন দুপুর ১২ টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ শুরু করেন মনির হোসেন সুমন।
৯ মিনিট ৩৮ সেকেন্ডের ওই লাইভে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন মনির হোসেন। একপর্যায়ে অবশ্য ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু তার আগেই ভিডিওটি অনেকের হাতেই চলে যায় এবং এটি ভাইরাল হয়।
লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের পরীক্ষা চলছে, সবাই লিখছে আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়, কিন্তু আমি বাংলায় লিখি না, ইংলিশে লিখি। অনেক দিনের ইচ্ছা ছিল পরীক্ষার হল থেকে ফেসবুকে লাইভ দেব। আমার সেই ইচ্ছা আজ পূরণ হয়েছে। ম্যাডামও দেখি আমার ভিডিও করছে। আমরা ছাত্রলীগ যেখানে যাব সেখানেই বুলেট।’
লাইভে কালীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘পরীক্ষার খাতায় বায়োডাটায় গ্রুপের জায়গা লিখে দিয়েছি, এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড মোড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে। আমার লাইভটি কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান দেখছেন।’
তিনি আরও বলেন, ‘ম্যাডাম আপনি কিছু বলেন আমার লাইভে। পরীক্ষার হল থেকে লাইভে আছি তাতে কী হয়েছে। আমার প্রাণের সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
খুলনায় নকল চিকিৎসা সামগ্রী বিক্রি, ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকারি ওষুধের বাজার হেরাজ মার্কেটে অভিযান চালিয়েছে র্যাব-৬। এ সময় নকল চিকিৎসা সামগ্রী বিক্রি করায় মাজেদ মেডিকেল হলের মালিক রেজওয়ান মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওই মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় নকল চিকিৎসা সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাজেদ মেডিকেল হলের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।
এ সময় অন্য দোকানগুলোকে সতর্ক করা হয়।
যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে খুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর সাথে ঘটে যাওয়া যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ‘যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, ভুক্তভোগীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় তিনশত শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে যৌন নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে তারা সকলের সসহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা ইতিমধ্যে থানায় মামলা করেছি। আমরা এর সঠিক বিচার চাই। মামলায় লড়তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণ সহযোগিতা দাবি করছি। এরকম ঘটনা ঘটে যাওয়ার দায়ভার আমাদের সবার। সব ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।’
আরেক শিক্ষার্থী তাফান্নুম সাদাফ বলেন, ‘বাংলাদেশে এ ধরনের ঘটনায় প্রায়ই দেখা যায় মূল সত্যটাকে ম্যানিপুলেট করা হয়। এখানে দাঁড়ানোর মূল কারণ ক্যাম্পাসের সবাইকে সঠিক তথ্য জানানো। কারণ, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে নানানভাবে দোষী করা হচ্ছে। এমনকি তার বাবাকেও হুমকি দেয়া হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার চাই।’
এ সময় বক্তারা আরও বলেন, আমাদের বোনের সাথে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে উক্ত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সর্বোচ্চ ভূমিকা নিশ্চিতকরণের দাবি জানাই। একইসাথে উক্ত ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ২ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক ছাত্রের বিরুদ্ধে গোপনে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। ৫ এপ্রিল ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ও আটক করে। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়। অভিযুক্ত ওই ছাত্রকে পরে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের হস্তক্ষেপে অভিযুক্তকে হল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে এনে রাখা হয়।
পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রী এবং তার সহপাঠীরা অভিযুক্তের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা করেন।
গ্রেপ্তার এড়াতে মোবাইল ব্যবহার করতেন না দ্বীন ইসলামের খুনিরা: পুলিশ
স্টাফ রিপোর্টার।।
হত্যাকাণ্ডের তিন বছর পর খুলনার তেরখাদায় ১১ বছরের শিশু দ্বীন ইসলাম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে আটকের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। রোববার দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, ২০১৯ সালের ২২ জুলাই দুপুরে ৫ জন যুবকের সঙ্গে মুলিশিয়া খালে গোসল করার সময় দ্বীন ইসলাম সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। এতে দ্বীন ইসলাম ষষ্ঠ হলে অন্যরা তাকে বিদ্রুপ করে। তখন দ্বীন ইসলাম তাদের গায়ে কাদা ছুড়ে মারে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইট ছুড়ে মারলে দ্বীন ইসলামের মাথায় লাগে এবং সে পানির নিচে তলিয়ে মারা যায়।
পিবিআই জানায়, খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের আজিজুর রহমান শেখের ছেলে দ্বীন ইসলামকে ২০১৯ সালের ২২ জুলাই দুপুরে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করেন। পরে রাত ১০টার দিকে স্থানীয় মুলিশিয়া খালে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা আজিজুর রহমান শেখ তেরখাদা থানায় অপমৃত্যু মামলা করেন।
পরবর্তীতে ময়না তদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। তখন তার পরিবারের সদস্যরা হত্যা মামলা করতে রাজি হয়নি। এর প্রেক্ষিতে তেরখাদা থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর হত্যা মামলা করেন। ওই বছরের ২৫ নভেম্বর পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
পুলিশ সুপার জানান, সোর্স ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে গত ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে হত্যাকাণ্ডে জড়িত মো. মুছা শেখ (২৭) ও মো. হানিফ শেখ ওরফে রমজান শেখকে (২১) আটক করে। মুছা লস্করপুর গ্রামের মো. কালন শেখের ছেলে এবং হানিফ একই গ্রামের ইমলাক শেখের ছেলে। ইতোমধ্যে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত আরও ৩ জনের নাম প্রকাশ করেছেন।
এ ঘটনায় জড়িত লস্করপুর গ্রামের উতার আলী সরদার (২৪) ও ফেরদৌস শেখকে (২৪) এক বছর আগেই আটক করা হয়েছিল। তবে রিমান্ডে নেওয়া হলেও তখন তারা হত্যার কথা স্বীকার করেনি। এ ঘটনায় জড়িত লস্করপুর গ্রামের আলাল সরদারের ছেলে হানিফ সরদার (২১) এখনও পলাতক রয়েছেন।
পুলিশ সুপার জানান, মুছা শেখ ও হানিফ শেখ এলাকা থেকে ৩ বছর চট্টগ্রামে পালিয়ে ছিল। গ্রেপ্তার এড়াতে তারা মোবাইল ফোনও ব্যবহার করতেন না। মাঝেমাঝে অন্যের ফোন দিয়ে বাড়িতে যোগাযোগ করতেন।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর হযরত আলী জানান, নিহত দ্বীন ইসলাম খালে-বিলে মাছ ধরার পাশাপাশি বিভিন্ন স্থানে মৌসুমী ফল বিক্রি করতো। শিগগিরই এই হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। হত্যাকাণ্ডে জড়িত হানিফ সরদারকে আটকের জন্য চেষ্টা করা হচ্ছে।
মায়ের লাশ আটকে সন্তানদের পুলিশে দেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার।।
ইসলামী আন্দোলনের নেতা তরিকুল ইসলাম কাবিরের মা পিয়ারুন বেগম (৫৫) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে শনিবার দিবাগত রাতে (১০ এপ্রিল) মৃত্যুবরণ করেন। এরপর রাতেই চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ আনেন তার দুই ছেলে। এ নিয়ে ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে তাদের বাদানুবাদ ও হাতাহাতি হয়। ঘটনার পর পিয়ারুনের লাশ ওই ওয়ার্ডেই আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে পিয়ারুনের দুই ছেলে তরিকুল ইসলাম কাবির ও সাদ্দাম হোসেনকে রবিবার (১০ এপ্রিল) সকালে পুলিশে সোপর্দ করা হয়।
পিয়ারুনের ভাইয়ের ছেলে মো. মামুন বলেন, ডায়াবেটিক ও হাড় সমস্যাসহ নানা কারণে অসুস্থ পিয়ারুন বেগমকে শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের ১১-১২ নম্বর ওয়ার্ডের ভর্তি করা হয়। বেড খালি না থাকায় ফ্লোরে রেখে তার চিকিৎসা চলছিল। শনিবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন একাধিকবার দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের কাছে যান ছেলে তরিকুল। তবে কোনও চিকিৎসক এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে পিয়ারুন মারা যান। এতে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর সকালে তরিকুল ও সাদ্দামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর লাশ ওয়ার্ডেই আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, হাসপাতাল থেকে সকালে তরিকুল ও সাদ্দাম নামে দুই যুবককে পুলিশে দেওয়া হয়েছে। তারা নাকি হাসপাতালের ডাক্তারকে মেরেছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, মানুষ মারা গেলে একটি প্রক্রিয়া আছে। সে অনুযায়ী মরদেহ ছাড়তে হয়। লাশ আটকানোর কিছু নেই। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ তাদের নিয়ে গেছে। আমরা কোনও জিডি বা মামলা করিনি।
প্রথম অস্থায়ী রাজধানীর স্বীকৃতি চান চুয়াডাঙ্গাবাসী
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
অবস্থানগত কারণে যুদ্ধ কার্যক্রম নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো সীমান্ত এলাকা চুয়াডাঙ্গা থেকেঅবস্থানগত কারণে যুদ্ধ কার্যক্রম নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো সীমান্ত এলাকা চুয়াডাঙ্গা থেকে ভৌগলিক অবস্থানের কারণে ১৯৭১ সালে যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সীমান্ত জেলা চুয়াডাঙ্গা। এই জেলা থেকেই যুদ্ধ পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে শুরু করে। সিদ্ধান্ত হয় চুয়াডাঙ্গাতেই হবে প্রথম অস্থায়ী সরকার গঠন। সে অনুযায়ী যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন হয়। তবে খবরটি জানার পর জেলার ওপর ১০ এপ্রিল সকাল থেকেই চলে মুহুর্মুহু বোমা হামলা। পরে নিরাপত্তা ও কৌশলগত কারণে স্থান পরিবর্তন করে ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার।
তবে ১০ এপ্রিল চুয়াডাঙ্গার মানুষের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে অস্থায়ী রাজধানী ঘোষণার দাবি জানিয়ে আসছেন জেলাবাসী। যদিও এখনও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে আক্ষেপ। তবু প্রতিবছরই ১০ এপ্রিলে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
জানা যায়, ১৯৭১ সালে যুদ্ধ ঘোষণার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যুদ্ধ কার্যক্রম নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো সীমান্তবর্তী চুয়াডাঙ্গা থেকে। ভৌগলিক ও অবকাঠামোগত দিক থেকে যুদ্ধ পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবেও বেছে নেওয়া হয় এই জেলাকে। সীমান্ত জেলা হওয়ার সুবাদে যুদ্ধের সময় দেশি-বিদেশি সাংবাদিক ও কূটনীতিকদের আনাগোনাও ছিল এই অঞ্চলে। সবদিক বিবেচনা করে প্রথম অস্থায়ী সরকার গঠনের জন্য চুয়াডাঙ্গাকে নির্বাচন করেন তাজউদ্দীন আহমদ। বিদেশি গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে। খবরের সূত্র ধরে ১০ এপ্রিল চুয়াডাঙ্গার ওপর বর্বর হামলা ও গণহত্যা চালায় হানাদার বাহিনী। ফলে কৌশলগত কারণে মেহেরপুরের মুজিবনগরে শপথ গ্রহণ করে প্রথম সরকার।
প্রথম অস্থায়ী রাজধানী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাবিব জহির রায়হান বলেন, আশপাশের এলাকার সমন্বয়ে চুয়াডাঙ্গায় হয় যুদ্ধ পরিচালনাকেন্দ্র। তখন থেকেই বিশেষ গুরুত্ব ছিল চুয়াডাঙ্গার। কিন্তু ১০ এপ্রিল ঘিরে চুয়াডাঙ্গার ইতিহাস অনেকটাই চাপা পড়েছে।
লেখক ও সংস্কৃতিকর্মী কাজল মাহমুদ বলেন, চুয়াডাঙ্গায় প্রথম অস্থায়ী সরকার গঠনের বিষয়ে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। সে সময়ের বিভিন্ন পত্র-পত্রিকাতেও উঠে আসে চুয়াডাঙ্গার প্রথম রাজধানী হওয়ার নেপথ্যের কারণ। তবুও মেলেনি স্বীকৃতি। তাই চুয়াডাঙ্গাবাসীর আক্ষেপ অনেক।
মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম মালিক বলেন, চুয়াডাঙ্গার তরুণদের ঐক্যবদ্ধ প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ফলেই ১৬ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা মুক্ত ও স্বাধীন ছিল। কিন্তু প্রথম অস্থায়ী রাজধানীর স্বীকৃতি মেলেনি।
সংশ্লিষ্টরা জানান, প্রথম অস্থায়ী রাজধানীতে স্মৃতিসৌধ নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১৯৯৩ সালে ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি চান জেলাবাসী।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ সুমন রেজা (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী টাইগার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ সুমন রেজা একই উপজেলার কালিদাসপুর গ্রামের সৈয়দ আকরাম হোসেনের ছেলে। তিনি সাবেক আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা যুবদলের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে প্রয়োজনীয় কাজ শেষে ওসমানপুর থেকে মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের দিকে আসছিলেন সুমন। এসময় হারদী টাইগার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুমন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মুখে হাসি নেই কুষ্টিয়ার পেঁয়াজ চাষিদের
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলায় এবার পেঁয়াজের ভালো ফলন হলেও ক্রমাগত দাম কমতে থাকায় পেঁয়াজ চাষিদের মুখের হাসি ম্লান হতে বসেছে। অব্যাহত দর পতনের কারণে চাষিদের উৎপাদন খরচ তুলে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাম কমতে কমতে খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর এক মণ পেঁয়াজ প্রকারভেদে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৮০০ টাকায়। চাষিদের দাবি গত দুই বছরের তুলনায় এবার তারা পেঁয়াজের দাম মণ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কম পাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, কুষ্টিয়া জেলায় এবার চলতি রবি মৌসুমে (১৫ অক্টোবর থেকে ১৫ মার্চ) পর্যন্ত ১৩ হাজার ৭৩৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এদিকে নতুন পেঁয়াজ বাজারে ওঠার সঙ্গে সঙ্গে অব্যাহতভাবে দাম কমতে শুরু করেছে।
গত দুই সপ্তাহের ব্যবধানে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন খুচরা বাজারে প্রকারভেদে ১৫ থেকে সর্বোচ্চ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমতে থাকায় এবং পেঁয়াজ সংরক্ষণ করার মতো নিজেদের সক্ষমতা না থাকায় চাষিরা মাঠ থেকে মাত্র ১০-১২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
কম দামে পেঁয়াজ বিক্রি করায় চাষিদের উৎপাদন খরচ তোলায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কুমারখালী উপজেলার জোতমোড়া গ্রামের পেঁয়াজ চাষি ফরিদ শেখ জানান, আবহাওয়া ভালো থাকায় এবছর গড়ে প্রতি বিঘায় ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। আবার কোথাও কোথাও ৭০ থেকে ৮০ মণও পেঁয়াজ উৎপাদন হয়েছে।
প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে বীজ, কীটনাশক, শ্রমিক ও পরিবহন বাবদ সব মিলিয়ে খরচের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৫ থেকে ৩৫ টাকা। কিন্তু বর্তমানে হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে চাষিদের ১০ থেকে ১৮ টাকা লোকসান গুনতে হচ্ছে।
গতবছর এই সময় পেঁয়াজ ১২০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বাজারে বিক্রি হয়েছে। কুষ্টিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় পেঁয়াজের হাট বসে প্রতি শুক্রবার কুমারখালী উপজেলার পান্টিতে। এই হাটে বর্তমানে প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
গত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম বেশি থাকায় তামাক চাষের এলাকা হিসেবে পরিচিত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের অন্তত ৪০০ পরিবার এবার তাদের জমিতে পেঁয়াজ চাষ করেছেন।
ওই গ্রামের বৃদ্ধ পেঁয়াজ চাষি আব্দুস সাত্তার জানান, তামাক চাষ বাদ দিয়ে লাভের আশায় এই গ্রামের প্রায় সবাই এবার পেঁয়াজ চাষ করে। কিন্তু বাজারে পেঁয়াজের দাম না থাকায় তারা এখন চরম হতাশ।
বাজারে এভাবে দাম কমতে থাকলে তারা পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় (খামারবাড়ির) অতিরিক্ত উপ-পরিচালক (ফসল) বিষ্ণুপদ সাহা জানান, বাজারে এখন পেঁয়াজের দাম কমতির দিকে। এ অবস্থায় কৃষকরা পেঁয়াজ বিক্রি করলে লোকসানের মুখে পড়বেন। তাই তিনি বিক্রি না করে কৃষক পর্যায়ে দেশীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার পরামর্শ দেন।
সারাদিন রোজা রেখে সারারাত পানির জন্য সিরিয়াল
স্টাফ রিপোর্টার
চলছে পবিত্র রমজান মাস। সারাদিন রোজা রাখার পর ধর্মপ্রাণ মুসলমানদের ছুটতে হচ্ছে খাওয়ার পানির সন্ধানে। অনেকেই অপেক্ষা করে থাকছেন রাত গভীর হওয়ার। গভীর রাতে নগরীতে হাজার খানেক গভীর নলকূপের মধ্যে হাতে গোনা ১৫-২০টিতে উঠছে পানযোগ্য পানি। কিন্তু এক কলস পানি তুলতে সময় লাগছে প্রায় পৌনে এক ঘণ্টা। এই পানি সংগ্রহ করতেই পড়ছে লম্বা লাইন।
মাঝে মধ্যে বেধে যাচ্ছে তুমুল ঝগড়া। ২০-২৫ জন লাইনে দাঁড়ালেও পানি নিতে পারছেন মাত্র ৭-৮ জন। তাতেই এই ঝগড়া।
নগরীতে পাইপলাইনের মাধ্যমে ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘরের কাজে কিছুটা চাহিদা মেটাতে পারলেও খাওয়ার পানির চাহিদা মিটছে না। পানির চাহিদা মেটানোর জন্য অনেকেই নিজ উদ্যোগে সাব মার্সিবল বসিয়েছেন। কিন্তু তাও খুব একটা কাজে আসছে না। গ্রামের মানুষের মতো শহরের মানুষদের এখন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত।
নগরীর পিটিআই মোড় এলাকার বাসিন্দা মোস্তফা লুৎফুল্লাহ, আমেনা বেগম ও তাসলিমা হোসেন বলেন, ওয়াসার পাইপলাইনের পানি পাওয়া খুবই দূরহ একটা বিষয়। যেটুকু পানি পাইপলাইনে আসে তা অনেক বাড়িমালিক মোটর লাগিয়ে আগেভাগেই টেনে নিয়ে যায়। কেনা পানি দিয়ে আর কতটা চলা যায়।
টুটপাড়া ঘোষের ভিটা এলাকার বাসিন্দা হরষিৎ দে, পাপিয়া সুলতানা, শরিফা খাতুন, বেলাল হোসেন বাবু বলেন, আমাদের এলাকায় ওয়াসার একটা উত্তোলক পাম্প রয়েছে। যা দিয়ে দিনের মধ্যে প্রায় ১৪ ঘণ্টা পানি উত্তোলন করা হয়। কিন্তু তবুও আমরা পাইপলাইনে খুব বেশি পানি পাই না।
তারা বলেন, এই পাম্পের পানি নগরীর মিয়াপাড়া, রূপসা, চানমারী এবং নগরীর টুটপাড়া কবর খানা এলাকা পর্যন্ত সরবরাহ করা হয়। ফলে আমরা পানি পাই না। এই এলাকায় যতগুলো নলকূপ আছে সবই এখন অকেজো। ফলে খাওয়ার পানির জন্য এক প্রকার যুদ্ধ শুরু হয় গভীর রাতে।
এদিকে সুরক্ষা মঞ্চ খুলনার নেতৃবৃন্দ বলছেন, নিয়ন্ত্রণহীনভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। এতে ভূগর্ভের পানির স্তর কোথাও কোথাও ২৫ থেকে ৩০ ফুট নিচে নেমে গেছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, নগরীর প্রায় ১৬ লাখ নগরবাসীর জন্য প্রয়োজনীয় পানি বিশেষত সুপেয় পানি প্রাপ্তির ক্ষেত্রে ঘাটতি রয়েছে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই সমস্যা ভয়ানক রূপে দেখা দেয়। যদি বৃষ্টি দেরিতে আসে তাহলে সমস্যা দীর্ঘায়িত হয়। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন এবং খুলনা ওয়াসা প্রতিষ্ঠিত হলে নগরবাসী স্বাভাবিকভাবেই আশা করেছিল, পানি সমস্যা সমাধান হবে। বিশেষ করে মধুমতি থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে নগরবাসীকে সরবরাহ করার উদ্যোগ নিয়ে অনেক আশাবাদ প্রচার করা হয়েছিল।
কিন্তু প্রকল্প বাস্তবায়ন শেষে দেখা গেছ, ওই প্রকল্প নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেনি, উপরন্তু নরগরবাসীকে নোনা ও ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করতে হচ্ছে। অথচ ওই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে (ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট) বছরের এপ্রিল-মে মাসে পানিতে নোনা উপস্থিতির কথা বলা হয়েছিল। বছর দশেকের ব্যবধানে ওই নোনার মাত্রা অনেক বেড়েছে। ওই প্রকল্পের আরও একটি বড় উদ্দেশ্য ছিল ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা, কিন্তু আমরা সেই লক্ষ্যও অর্জন করতে পারিনি।
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, সামর্থ্যবান নগরবাসী এখন নিজেরা নিজেদের উদ্যোগে সাব-মার্সিবল পাম্প বসিয়ে পানি সমস্যার সমাধান করছেন।
তিনি বলেন, প্রতিনিয়ত পানির স্তর নিচে নামছে। তার ওপর ওয়াসার উত্তোলক পাম্পগুলো দিয়ে প্রতিদিন ১২-১৪ ঘণ্টা পানি উত্তোলন করায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। পানি ধরে রাখার আধারগুলো নষ্ট হয়ে যাওয়াই মূল সমস্যা বলেও মনে করেন তিনি।
তিনি প্রশ্ন রেখে বলেন, মধুমতি নদীর পানি শুষ্ক মৌসুমে লবণাক্ত হয়ে যায়। যা কোনোভাবেই পানযোগ্য নয়, এমন অবস্থায় কেন ওই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হলো? এই অদূরদর্শী প্রকল্প গ্রহণের মাধ্যমে জনগণের ওপর বিদেশি ঋণের বোঝা বাড়ানোর জন্য দায়িদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ সব সময় চেষ্টা করে চলেছে নগরবাসীর পানির চাহিদা পূরণ করার। মার্চ মাসের পর থেকেই নগরীতে পানির চাহিদা ক্রমতাগত বাড়তে থাকে। একইসঙ্গে পানির স্তর নামতে শুরু করে। ফলে চাহিদা আর জোগানের মধ্যে ব্যবধান বাড়তে শুরু করে। সে কারণে ওয়াসার ট্রিটমেন্ট প্লান্ট থেকে এই সময়ে পানির সরবরাহ বাড়িয়ে দেওয়া হয়।
তিনি বলেন, রমজানে যেন পানির জন্য হাহাকার না হয় সেজন্য রাতেও ট্রিটমেন্ট প্লান্ট চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।
তবে ওয়াসার একাধিক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান মৌসুমে নদ-নদীগুলোর পানি লবণাক্ত হয়ে যায়। ফলে ট্রিটমেন্ট প্লান্টে পানি পরিশোধন করতে একটু হলেও সময় লাগে। সে কারণেই নগর অভ্যন্তরের উত্তোলক পাম্পগুলো চালাতে হয়।
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নার্স রেশমা খাতুন’র বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ
স্টাফ রিপোর্টার।।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত এক নার্সের বিরুদ্ধে তথ্য গোপন ও প্রতারনা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি একজন ভুক্তভোগী ১৩টি দপ্তরে লিখিত অভিযোগে এসব তথ্য উপস্থাপন করেছেন।
রিয়াজ রহমান নামক ব্যক্তি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র সহকারী নার্স রেশমা খাতুন পিএমআইএস ও পুলিশ ভেরিফিকেশনের মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বিজ্ঞপ্তি নম্বর ৮০.০০.০০০০,৩০১, ৭৩,০০১,২০২০-৩২ এর নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৬.১০.২১ তারিখে ১১২৪৫৩.২০২১-১২৪ নং পত্রের সুপারিশ ক্রমে এবং স্বা: অধি:/হাস:/মে: বোর্ড/সিনিয়র স্টাফ নার্স ২০২১/২৫৬৮ নং স্মারকের সুপারিশক্রমে রেশমা খাতুন ক্রমিক নং ২৯২৭, রেজি নং-০১৪৪৪৯ মোতাবেক নিয়োগ পেয়েছেন।
সরকারি চাকুরির বিধিমালা অনুযায়ি যে সকল কাগজ হাতে লিখে পুরন করতে হয় তারমধ্যে পিএমআইএস ও পুলিশ ভেরিফিকেশন ও ৩শত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে যৌতুক দিবো না- যৌতুক নিবো না অঙ্গিকারনামা জমা দিতে হয়। পিএমআইএস ও পুলিশ ভেরিফিকেশনে বৈবাহিক অবস্থার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের সরদার গিয়াস উদ্দীন ও ফরিদা বেগমের কন্যা রেশমা খাতুন পিএমআইএস ও পুলিশ ভেরিফিকেশনে বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ করলেও তার বহুবিয়ের প্রমানপত্র পাওয়া গেছে।
২০১৬ সালের ২৭ অক্টোবর রিয়াজ নাম ব্যক্তিকে বিয়ে করে। বিয়ের পর বিভিন্নভাবে রিয়াজকে ফাঁদে ফেলে ১৫লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তালাক দেন রিয়াজকে। রিয়াজকে তালাক দিয়ে ২০১৭ সালের ২৭ এপ্রিল সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে বিয়ে করে। সেখানেও সংসার করতে পারেনি। তালাক দিয়ে সাদ্দামের কাছ থেকে দেনমোহরের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ২০১৯ সালের ১০ জানুয়ারি পুনরায় প্রথম স্বামী রিয়াজকে আবারো বিয়ে করে রেশমা।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য এর ইনচার্জ শর্মি রায় বলেন, তথ্য গোপন করার কোন অভিযোগ আমরা পাইনি; পেলে নিয়ম মাফিক ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারি চাকুরীতে বিয়ের বিষয়টি গোপন রাখার ব্যাপারে বাগেরহাট সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ বলেন, কেউ তথ্য গোপন করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রেশমা খাতুন বলেন, আমি যে সময় চাকুরী পেয়েছি সে সময় আমার ডিভোর্স হয়ে গেছে। তাই নিজেকে অবিবাহিত লিখেছি। বোঝার ভুল ছিলো বলে ডির্ভোসি লিখিনি। রিয়াজ রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বিকার করে বলেন, প্রথমে রিয়াজের সাথে পরে সাদ্দাম নামক ব্যক্তির সাথে বিয়ে হয়। সাদ্দামের কাছ থেকে দেনমোহরের টাকা নেয়ার কথা স্বীকার করেন রেশমা। সাদ্দামের সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আবারো রিয়াজের সাথে বিয়ে হয়েছিলো এবং সেখানেও পরবর্তীতে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে তিনি জানান। রেশমার স্বামী রিয়াজ রহমান বলেন, রেশমা একজন প্রতারক প্রকৃতির মেয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তথ্য গোপন করে নিজেকে অবিবাহিত উল্লেখ করে চাকুরীতে যোগদান করেছে।
‘সাতরাস্তার মোড় বন্ধু মহল’ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
স্টাফ রির্পোটার
আয়োজনে গতকাল রবিবার (১০ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পিটিআই মোড়স্থ ‘রোড হোম’ চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আলোর সাথে ‘আভাস’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক আজিজুল হাসান দুলু। এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন সাংবাদিক মিজানুর রহমান মিল্টন, সাংবাদিক মোস্তফা জামাল পপলু, সাংবাদিক এহতেশামুল হক শাওন, সাংবাদিক কৌশিক দে বাপী, সাংবাদিক রকিবুল ইসলাম মতি, সাংবাদিক মাহমুদ সোহেল, মোঃ শাহজাহান হোসেন।
বন্ধু মহলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সাগর, সরফরাজ, মোঃ নাসির উদ্দিন, আলী পাকবাজ জুয়েল, মোল্লা শাহিনুল ইসলাম, রুমেল আহমেদ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ আইয়ুব, বেলাল হোসেন, রুবেল হাওলাদার, সেলিম শেখ, পাইলট কুমার গাইন, সাংবাদিক মোঃ অসিম, মোঃ আশরাফুল ইসলাম, মানজারুল ইসলাম ও আওয়াল শেখ, রনি আহমেদ এবং আল মামুন প্রমুখ। সংগঠনটি পরস্পারিক ভ্রাতৃত্ববোধ রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।










































