Home স্বাস্থ্য গরমে পেটের সমস্যায় কমায় তুলসির বীজ

গরমে পেটের সমস্যায় কমায় তুলসির বীজ

7

মিলি রহমান।।
গরমের সময়ে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। অনেকেই এই সময় পেটের সমস্যায় ভোগেন। এই সময়ে তুলসির বীজ খেলে পেটের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, নানা রোগের মোকাবিলায় তুলসি পাতার কোনও তুলনা নেই। শুধু পাতাই নয়, তুলসির বীজও কস্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। তুলসি পাতার মতোই তুলসি বীজও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী।

সাধারণত পানিতে কিংবা দুধে ভিজিয়ে রেখে এই বীজ খাওয়া হয়। পেটের সমস্যা কমানো ছাড়াও তুলসির বীজ খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

১. নিয়মিত পানিতে ভিজিয়ে রাখা তুলসির বীজ খেলে হজমশক্তির উন্নতি হয়। তুলসির বীজে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানটি খিদে কমাতে সাহায্য করে। এই বীজ ওজন কমাতেও দারুণ সহায়ক।

২. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় এই বীজ রাখতেই পারেন। এতে পেট ঠান্ডা থাকবে এবং পেটের সমস্যাও দূর হবে।

৩. সাধারণ সর্দি এবং ফ্লু জাতীয় সমস্যা থেকেও মুক্তি দিতে তুলসি বীজের জুড়ি নেই। শুধু তা-ই নয়, পেশিতে টান পড়লেও এই বীজ খেলে আরাম পাওয়া যাবে।

৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে তুলসির বীজ দারুণ উপকারী। এই বীজ গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের ব্যথায় আরাম মেলে।

৫. তুলসির বীজে উপস্থিত ডায়েটেরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত এই বীজ খাদ্যতালিকায় রাখা ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী।

৬. তুলসির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে যা ত্বকের পক্ষে খুব ভাল। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এই বীজ ব্যবহার করলে এগজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তুলসির বীজে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের বৃদ্ধিতে সহায়তা করে।