কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের জায়গীরমহল কোমরউদ্দীন ডিগ্রি কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্তকালে ৩ বখাটে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলো- পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি গ্রামের অমল সরকারের ছেলে অমিত সরকার ( ২১), একই এলাকার সংকর সরকারের ছেলে শান্ত সরকার (২০) ও কার্তিক সানার ছেলে কিশোর সানা।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে কলেজ গেটে ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে অভিযুক্ত ওই তিন বখাটে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।










































