Home আঞ্চলিক কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক

কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক

8

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর জাসাসের সদস্য মোঃ রাজনের পিতা এবং সাবেক ছাত্রনেতা সেজান বখতিয়ার রনির বড় ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস, খুলনা মহানগরী শাখার নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাজনের পিতা আব্দুর রাজ্জাক (৮০) শুক্রবার ৮এপ্রিল আনুমানিক রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমের নামাজে জানাজা বাদ জুম্মা দৌলতপুর মহসিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল ও দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

আরও পড়ুন: ‘বিএনপিকে নির্বাচনে আনতে সরকার বিদেশিদের কাছে দৌড়াচ্ছে’

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত ৫নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি সেজান বখতিয়ার রনির বড় ভাই পারভেজ বখতিয়ার রনি (৪০) বৃহঃস্পতিবার ৭এপ্রিল আনুমানিক সন্ধ্যা ৭টায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমের নামাজে জানাজা শুক্রবার ৮এপ্রিল বাদ ফজর দৌলতপুর মহসিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর জাসাসের আহবায়ক কমিটির সদস্য মোঃ রাজনের পিতা আব্দুর রাজ্জাক এবং সাবেক ছাত্রনেতা সেজান বখতিয়ার রনির বড় ভাই পারভেজ বখতিয়ার রনির এহেন আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।