Home আঞ্চলিক ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচালক গ্রেপ্তার

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচালক গ্রেপ্তার

9
৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচালক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদরাসার ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচারক মুফতি মো. গোলাম কিবরিয়া (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে দর্শনা থানা পুলিশ মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গোলাম কিবরিয়া উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে মৃত হায়দার আলী ছেলে। তিনি দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্টষ্টেশন তেঁতুলতলায় অবস্থিত মাসুমা জান্নাত মহিলা মাদসার পরিচালক। এ ছাড়াও দর্শনা ওলামা পরিষদের সভাপতি।

ধর্ষিতার মা বলেন, আমার মেয়ে (১১) কে দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মুফতি মো. গোলাম কিবরিয়া গত ১০/১১ দিন আগে বিভিন্ন ভয়ভীতি প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি তার সহপাঠীদের জানায়। এরপর বৃহস্পতিবার সকালে ঘটনাটি আমার কাছে স্বীকার করে। আমি জানার পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করি। আমি এ ঘটনায় ধর্ষকের ফাঁসি চাই।

 

দর্শনা থানার ওসি লুৎফুর কবির বলেন, হরিসপুর গ্রামের ৩য় শ্রেণির ছাত্রী দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক কর্তৃক ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মাদরাসা থেকে পরিচালক গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। আসামি গোলাম কিবরিয়াকে আদালতে পাঠানো হয়েছে।