Home আঞ্চলিক ‘হেলমেট থাকলে ফুল, না থাকলে মামলা’

‘হেলমেট থাকলে ফুল, না থাকলে মামলা’

13

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে মোটরসাইকেল চালকদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণে হেলমেট নাই মামলা আছে, হেলমেট থাকলে ফুলের শুভেচ্ছা কর্মসূচি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুরাতন বাস টার্মিনালে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

পুলিশ সুপার মোটরসাইকেল চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। এছাড়া যাদের বয়স কম তাদের মোটরসাইকেল না চালানোর জন্য নির্দেশ দেন। বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তকভাবে চলাচলের কথা জানান। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে যাদের হেলমেট ছিল তাদের শুভেচ্ছা হিসেবে ফুল প্রদান করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।