Home জাতীয় জনশুমারির তথ্য সংগ্রহ চলবে ১৫ থেকে ২১ জুন

জনশুমারির তথ্য সংগ্রহ চলবে ১৫ থেকে ২১ জুন

16

ঢাকা অফিস।।

করোনামহামারির কারণে পিছিয়ে দেওয়া ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামী ১৫ থেকে ২১ জুন।

দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এই শুমারি। এই জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে।

 

ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’র মাধ্যমে একযোগে বাংলাদেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা যাবে।

প্রসঙ্গত, ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ৩ লাখ ৯৫ হাজার ‘ট্যাবলেট’ কিনেছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ষষ্ঠ জনশুমারি প্রকল্পটি বাস্তবায়ন করছে।