Home আন্তর্জাতিক যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজার নাগরিক : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজার নাগরিক : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

9

খুলনাঞ্চল ডেস্ক।।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ দশম দিন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ জানিয়োছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনিয়ান বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে ফেরত এসেছেন।

শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

তাদের মধ্যে একজন হচ্ছেন ৫৬ বছর বয়সী ফুটবল কোচ ইয়োরি ভার্নিডাব। মলদোভার শেরিফ টিরাসপোলকে গত বছরের চাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে তিনি ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেছেন, যখনি তিনি ছেলের কাছ থেকে জানতে পারেন যে, রাশিয়া আক্রমণ করেছে, সেই সময় তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সূত্র: বিবিসি