Home আঞ্চলিক তালায় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রধান শিক্ষক লাঞ্ছিত: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

তালায় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রধান শিক্ষক লাঞ্ছিত: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

18
ইরাদ্রজীৎ: ছবি

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালায় জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে প্রধান শিক্ষককে লাঞ্চিতর ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারী সোমবার বিকালে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। এর পরই শুরুহয় বিপত্ত্বি। স্থগিত হয় নির্বাচন।

ঘটনার অনুসন্ধানে জানাযায়, তালা উপজেলার জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে ঐদিন নির্ধারিত সময়ে সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি প্রার্থী অধ্যাপক এস কে কামরুল ইসলাম ও ইন্দ্রজিত দাস বাপী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ঠ ভোটার, সাংবাদিক সহ সকলে উপস্থিত হন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে না থাকায় অপেক্ষমান সকলের সামনে প্রধান শিক্ষক হাফিজুর ইসলামকে লাঞ্চিত করেন সভাপতি প্রার্থী অদৃশ্য ক্ষমতার অধিকারী ও আঙ্গুল ফুলে রাতারাতি কলাগাছ হওয়া আ.লীগ নেতা ইন্দ্রজিত দাস বাপী। অন্যদিকে এ ঘটনার পর গোটা একলা জুড়ে জনসাধারনের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চর হয়।

জেঠুয়া গ্রামের বাসিন্দা ও অভিভাবক মোল্লা তবিবুর রহমান (কালু) জানান, আমি হেড মাষ্টারকে লাঞ্চিত করার প্রতিবাদ সহ বিচার দাবী করছি। তিনি আরও বলেন, একটি কু-চক্রীমহল ঐতিহ্যবাহী জাগরনী স্কুলের সুনাম নষ্ট করার পায়তারায় লিপ্ত, তারা নির্বাচন ছাড়াই জোর করে সভাপতি হতে চাই।

জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে আমাকে লঞ্চিত করা হয়েছে।

এঘটনায় রাতারাতি কোটিপতি বনে যাওয়া ও অদৃশ্য ক্ষমতার অধিকারী ইন্দ্রজিত দাস বাপীর হাত থেকে রেহায় পেতে ৩ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় স্থানীয় ডাক বাংলো চত্ত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তালা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক সভাপতি এস কে কামরুল ইসলাম। এসময় তিনি দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক এস কে কামরুল ইসলাম বলেন, তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। আমার পিতা মৃত শেখ আব্দুল মালেক প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে একাধীকবার সভাপতির দায়িত্ব পালন করেন। আমিও একাধীকবার সভাপতির দায়িত্ব পালন করেছি।

বিগত ২৮ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তালার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে বিকাল ৪ টায় নির্ধারিত সময়ে সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ২ সভাপতি প্রার্থী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ঠ ভোটার, সাংবাদিকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত সকলের সামনে প্রধান শিক্ষক হাফিজুল ইসলামকে আক্রামান্তক ও নোংরা ভাষায় মারতে উদ্যত হওয়া সহ আমি কেন বারং বার স্কুলে যাই তার কৈফিয়ত চেয়ে হুমকী দেন অপর সভাপতি প্রার্থী ইন্দ্রজিত দাস বাপী।

অন্যদিকে ঘটনার ধামাচাপা দিতে তড়িঘড়ি করে ভূইফোঁড় সরকারী অনুমোদন বিহীন অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিচয় দেওয়া আ.লীগ নেতা ইন্দ্রজিত দাস বাপী ৫ মার্চ শনিবার সকালে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ ব্যাপারে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান’র বলেন, ২৮ ফেব্রুয়ারী সুষ্ঠ পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার দিন নির্ধারণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, আমি ঐ মুহুর্তে উপস্থিত ছিলাম না, তবে আমি নির্বাচন বন্ধ করতে বলেনি, এটা শিক্ষা অফিসারের ব্যাপার।