Home আঞ্চলিক মোরেলগঞ্জে জব্দকৃত জাটকা গেল এতিমখানায়

মোরেলগঞ্জে জব্দকৃত জাটকা গেল এতিমখানায়

14

 মোরেলগঞ্জ প্রতিনিধি ।।

বাগেরহাটের মোরেলগঞ্জের এক মাছ বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি জাটকা জব্দসহ ২ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাটকাগুলো শহরের ৪ এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫ কেজি জাটকা জব্দসহ জাটকা বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ২ মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো শহরের ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।