বিনোদন ডেস্ক।।
একটি বলিউড সিরিজে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। তারই কিছু অংশের শ্যুট চলছে কলকাতায়। অভিনেত্রী জানিয়েছেন, জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করছেন। নিজের শর্তে বাঁচছেন। এই পরিচালনা করছেন, তো পর মুহূর্তেই অভিনয়। এসভিএফের ‘রুদ্রবীণা’ ওয়েব সিরিজে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এবার বলিউড চিনবে তাকে। আপাতত শ্রীলেখার কলকাতার শ্যুট শেষ।
মার্চে সবার কপাল বেয়ে যখন ঘাম গড়াবে তিনি তখন থাকেন দার্জিলিংয়ে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করতে করতে শ্যুট করবেন সিরিজের বাকি অংশ। শেষ অংশের শ্যুট হবে মুম্বইয়ে। এভাবেই একের পর এক ছক্কা হাঁকিয়ে শ্রীলেখা আবারও প্রমাণ করে দিলেন, চাইলেই ফিরে আসা যায়।









































