Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

35
ইন্টারনেটের যুগে আধুনিক বিশ্বে ডাকযোগে চিঠি আদান-প্রদান ব্যাপকভাবে কমে গেলেও এখনো চালু রেখেছে বাংলাদেশ ডাক বিভাগ: পিবিএ

নগরীতে গৃহবধূ খুকুমনি হত্যা মামলার আসামী স্বাধীন রিমাণ্ডে

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা থানাধিন আল ফারুক মাদ্রাসা রোড এলাকায় নির্মমভাবে স্ত্রী খুকুমনি ওরফে মুনি (১৯) কে পুড়িয়ে হত্যা মামলার আসামী স্বামী মো. কামরুল ইসলাম ওরফে স্বাধীন (২২) এর ৩দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।  

বৃহস্পতিবার (৩মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন আসামীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৩দিনের মঞ্জুর করেছেন।

স্বাধীন ২৯/গ, আল-ফারুক মাদ্রাসা রোডের দেলোয়ার হোসেনের ছেলে। নিহত খুকুমনি একই রোডের মো. হাবিবুল্লাহ’র বাড়ি ভাড়াটিয়া শিউলী বেগমের মেয়ে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র‌্যাব-৬।

মামলার বিবরণে জানা যায়, নগরীর সোনাডাঙ্গা থানাধিন আল ফারুক মাদ্রাসা রোডের মো. হাবিবুল্লাহ’র বাড়ি শিউলী বেগম ভাড়া থাকেন। ৫/৬ মাস পুর্বে মো. কামরুল ইসলাম ওরফে স্বাধীনের সাথে খুকুমনির বিয়ে হয়। মেয়ে ও জামাতা তার কাছেই থাকতো। তিনি বাগেরহাটের শরনখোলায় অসুস্থ মাকে দেখতে যান। তার স্বামী কাজের তাগিদে যশোরের কেশবপুরে গিয়েছিলেন। সেই সুযোগে গত ১৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে স্বাধীন তার স্ত্রী খুকুমনির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী ওই ঘরের দরজা আঘাত করলে স্বাধীন খুলে দেয়। আগুনের বিষয়ে সে তাৎক্ষণিক বাড়ির মালিক ও তার স্ত্রীকে জানায় চা বানাতে গিয়ে খুকুমনির গায়ে আগুন লেগেছে। দ্রুত অগ্নিদগ্ধ খুকুমনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার মা ও বাবা খুলনায় এসে পরদিন চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইউনিটে ভর্তি করেন। অবশেষে শরীরের ৭০ভাগ পোড়া নিয়ে ২১ ফেব্রুয়ারি বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ খুকুমনি। এঘটনায় নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে স্বাধীনকে অভিযুক্ত ২৭ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে আদেশ দেন। পরে মামলাটি রেকর্ড হয়। 

খুবি শিক্ষক সাধন চন্দ্র যৌতুক মামলায় জেলহাজতে

স্টাফ রিপোর্টার

স্ত্রী পুজা স্বর্ণকার (২২)’র যৌতুক নিরোধ আইনের মামলায় স্বামী খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সাধণ চন্দ্র স্বর্নকার (৩২) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) আসামীর আইনজীবী জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।

বাদী পক্ষের আইনজীবী এড.  মো. আবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। সাধণ চন্দ্র স্বর্নকার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক। সাতক্ষীরার কালিগঞ্জ থানাধিন তেঁতুলিয়া গগ্রমের যুগোল কৃষ্ণ স্বর্নকারের ছেলে। মামলার বাদী তার স্ত্রী ওই একই থানাধিন পূর্ব তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্নকারের মেয়ে। তিনি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।

বাদীর অভিযোগের প্রেক্ষতে জানা গেছে, ২০২০ সালে খুবি শিক্ষক সাধণ চন্দ্র স্বর্নকারের সাথে পুজা স্বর্ণকারের বিয়ে হয়। বিয়ের পর তারা খুলনা সদর থানাধিন কাশেমনগর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক দাবি করতেন সাধন চন্দ্র। পুজার বাবা জামাতাকে বিভিন্ন সময় নগদ টাকা, মোটরসাইকেল, স্বর্নালঙ্কার প্রধান করেন। পরবর্তিতে সাধন চন্দ্র তার স্ত্রীকে রেখে অন্যত্র বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয়ের প্রতিবাদ করায় গত ৫ জানুয়ারি পুজাকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। এঘটনায় গত ৩১ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় স্ত্রী পুজা স্বর্ণকার মামলা দায়ের করেন যার নং- সিআর ৭৭/২২।

মাদক মামলার আসামিকে ৮ শর্তে মুক্তি

স্টাফ রিপোর্টার

মাদক মামলার আসামিকে ৮টি শর্তে প্রবেশন মুক্তি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে অভিনব এই রায় ঘোষণা করেছেন খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আসামি হলেন নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের শহিদুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চ মাসে ডুমুরিয়াা উপজেলায় ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে আদালতে ঘটনার স্বীকার করেন। তাকে সংশোধন হওয়ার জন্য ৮ শর্তে প্রবেশনাল মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সদানন্দন কুমার।

শর্তগুলো হচ্ছে, সোহেল কখনো মাদক সেবন, ক্রয়-বিক্রয়, পরিবহন ও ধূমপান করতে পারবেনা। প্রতিমাসে একদিন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিবে। তাকে মাদক বিরোধী আন্দোলন ও জনসচেতনতায় ব্যক্তিগতভাবে অংশ নিতে হবে। তাকে মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার প্রবেশন কর্মকর্তার নির্দেশে বিভিন্ন সভা-সেমিনারে উপস্থিত থাকতে হবে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সম্পূর্ণ পড়তে হবে এবং তা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তাকে নিজের বাড়ির আঙ্গিনায় ও গ্রামের রাস্তার পাশে দশটি করে ফলজ ও বনজ বৃক্ষ লাগাতে হবে এবং তা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তার বৃদ্ধ বাবা-মার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। প্রতি মাসে ন্যূনতম দুইবার প্রবেশন কর্মকর্তা সঙ্গে তার দেখা করতে হবে এবং অগ্রগতি জানাতে হবে। একই সাথে বলা হয়েছে প্রবেশন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তার নির্দেশ অনুসারে চলতে হবে।

রায়ে বলা হয়েছে, প্রবেশনকালীন কোন শর্ত ভঙ্গ করলে বা আচরণ সন্তোষজনক না হলে আদালত যেকোনো সময় থাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করতে পারবে এবং ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আসামিপক্ষে এ মামলাটি পরিচালনা করেন এডভোকেট স্বর্ণালী দাস।

বটিয়াঘাটায় ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর বটিয়াঘাটা ও কৈয়া বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযানে জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে বটিয়াঘাটা রশ্নিপাড়ার

এম আর এন্টারপ্রাইজকে অবৈধ্য প্রক্রিয়ায় টমেটো সসসহ বিভিন্ন খাদ্য ও পন্য উৎপাদনের অপরাধে ১৫ হাজার টাকা, নিজখামার এলাকার আল মদিনা ডিপার্টমেন্ট স্টোরকে ফ্রিজে মেয়াদ উর্ত্তীণ কোমল পানীয় সংরক্ষন ও  ফ্রিজে বাসী ফাস্ট ফুড বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা, একই এলাকার   শুভ স্টোরকে নির্ধারিত দামের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ২ হাজার টাকা এবং   কৈয়া বাজারের ভাই ভাই স্টোরকে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীতে র‌্যাবের অভিযানে ১০ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার জাল নোটসহ জাল টাকা তেরী চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২ মার্চ বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামীরা হলেন বাগেরহাট জেলার কচুয়া থানার ছোলম বাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে      মো. সালাউদ্দিন শেখ (২৪) ও একই থানার ছিটাবাড়ি গ্রামের মৃত. নেছারউদ্দিন শেখের ছেলে মো. একরাম শেখ (৫২)। 

র‌্যাব-৬ জানায়, ২ মার্চ বিকেল ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের

একটি চৌকস আভিযানিক দল। এসময় পুষ্প রেস্ট হাউজ থেকে ১০০০টি এক হাজার টাকার নকল নোটের মোট ১০ লক্ষ জাল টাকাসহ সালাউদ্দিন শেখ ও একরাম শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১১৫ পিস ইয়াবা, ৪.১২৫ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গল্লামারী খোরশেদ নগরের মো. মাহাবুব খানের ছেলে মো. নোমান খান (২০), বাগমারা মেইন রোডের মো. মোশারফ এর ছেলে মো. জুয়েল (২৪), নিরালা আবাসিক এলাকার মৃত. আবুল কালাম আজাদের ছেলে  মো. অমিত হাসান ওরফে অভি (২৩), শেরে-বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের মোড়ের মৃত. আব্দুর সাত্তারের ছেলে শাখাওয়াত হোসেন হৃদয় (৪৫) ও দিঘলিয়া থানার দেবনগর ফরমায়েশখানা দেবনাথ বাড়ির মদন দেবনাথ এর ছেলে উত্তম দেবনাথ (৩১)। 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১১৫ পিস ইয়াবা, ৪.১২৫ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে। 

খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মশিয়ালী গ্রামবাসির সড়ক অবরোধ

আটরা গিলাতলা প্রতিনিধি 

নগরীর খানজাহান আলী থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার বাদী মো. সাইদুল ইসলাম একই এলাকার মকবুল শেখ এর পুত্র আলামিন ও গোপাল নামের এক ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় আটক করে খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওসি মাহফুজ হোসেন। এখবর ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় মশিয়ালী গ্রামের হাজার হাজার নারী পুরুষ খুলনা যশোর মহাসড়কের আফিলগেট চেকপোষ্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এসময় মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির আহবায়ক ও স্থানিয় ইউপি সদস্য বখতিয়ার পারভেজ বলেন, ট্রিপল মার্ডার মামলার আসামিরা জামিনে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের পায়তারা করছে, গনপিটুনীতে নিহত জিহাদ হত্যা মামলায় মশিয়ালী গ্রামের নিহত কলেজ ছাত্র সাইফুল ইসলাম   ও ট্রিপল মার্ডার হত্যা মামলার বাদী পিতা সাইদুল ইসলামকে আটক করার কারনে গ্রামবাসি রাজপথে নামতে বাধ্য হয়েছে, তিনি বলেন সন্ত্রাসী হামলায় যখন তার পুত্র মূত্যুপথে তখন সাইদুল তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন, কিন্তু তারপরও গনপিটুনিতে নিহত জিহাদ হত্যা মামলায় তাকে পরিকল্পিত ভাবে আসামি বানানো হয়েছে। খবর পেয়ে কেএমপির এডিসি মো. শাহাবুদ্দিন আহম্মেদ, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাফর আহমে¥দ ও খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস ঘটনাস্থলে পৌছান এ সময় স্থানিয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসির সাথে কথা বলে আটককৃতদের ছেড়ে দেওয়ার কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় দেড় ঘন্টা পর এলকাবাসি রাজপথ ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। আটককৃতদের মধ্যে সাইদুল ইসলাম ও গোপালকে ছেড়ে দেয় প্রশাসন।

দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জাফর আহম্মেদ জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপর আটককৃত আলামিন এর বিষয়ে আমাদের উর্দ্ধতন অফিসাররা খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সাথে কথা বলছেন। এদিকে মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির নেতৃবৃন্দ বলেছেন পিবিআই এর হতে আটক নিরপরাধ আলামিনকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এছাড়া গনপিটুনিতে নিহত জিহাদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা  খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওসি মাহফুজ হোসেনকে বাদ দিয়ে  মামলার নতুন তদন্ত কর্মকর্তার নিকট দায়িত্ব দেওয়ার দাবি জানান মশিয়ালী গ্রামবাসি ।

সাবেক ছাত্রদল নেতা বেলালের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

নব্বইয়ের দশকে আযম খান সরকারি কমার্স কলেজের তুখোড় ছাত্রদল নেতা ফকির মোস্তানসির বেলাল গত বুধবার স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ইসা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।

নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের  রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আসন্ন মাহে রমজান মাসে খুলনা মহানগরীতে ৬৫ হাজার রেশন কার্ডের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।তিনি আরো বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে নগর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ মোকাবেলায় খুলনার সর্বস্তরের জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ।

গতকাল বৃহঃবার বিকাল ৫.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ডি. এ বাবুল রানার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, আমিনুল ইসলাম মুন্না, সামসুজ্জামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মোঃ ফারুক হাসান হিটলু, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম , শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, ফকির মোঃ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, এস এম আনিসুর রহমান, কাউন্সিরর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর বীর মুাক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, আবুল কালাম আজাদ বিকু, মোঃ মনিরুজ্জামান মনি, ইমাম হোসেন চৌদুরী, মোঃ সাইফুল ইসলাম, শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, কাউন্সিলর এম ডি এ মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর মোহাম্মাদ হোসেন, সুলতান মাহামুদ প্রিন্স,  সাহিদা বেগম, কনিকা সাহা, মনিরা আক্তার, রেক্সনা কালাম লিলি, মাহামুদা বেগম, রাহিমা আক্তার হেনা, রনজিৎ কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মো. ফেরদাউস হোসেন লাবু, চ.ম. মুজিবর, শেখ আবিদ হোসেন, আব্দুল হাই পলাশ, সেলিম আহম্মেদ. এ্যাড. মো. ফারুক হোসেন, মো. জাহিদুল হক, শোখ ইকবাল হোসেন, মো. নুর ইসলাম, মো. শফিউল্লাহ, মো. বাবুল সরদার বাদল, সৈয়েদ ইসমত আলী, সরদার আব্দুল হামিদ, কাজী এনায়েত আলী, মো. এশারুল হক, হাসান ইফতেখার চালু, সাহাদাৎ মিনা, সিহাব উদ্দিন, জাকারিয়া রিপন, ফাইজুল ইসলাম টিট্,ু মুন্সি মো. জাকির হোসেন, মুন্সি মো. সেলিম হোসেন, মোড়ল হাবিবুর রহমান, মো. ইমরুল ইসলাম, মো. জাকির হোসেন, সাজাহান জোমাদ্দার, জিয়াউর আলম খান, আলহাজ্ব মোতালেব হোসেন, জাফর ইকবাল মিলন, আতাউর রহমান শিকদার রাজু, কামরুজ্জামান বাবলু, রেজাউল শেখ, মো. আজম খান, শেখ জাহিদুল ইসলাম, ইউসুফ আলী খান, মো. হারুন-অর-রশিদ, জিয়াউর রহমান প্রমুখ্য

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

খবর বিজ্ঞপ্তি

ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ বিস্তারিত কর্মসুচি গহণ করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে, দলীয় কার্যালয়ে আলোকসজ্জাকরন, ৭ই মাচ সকাল ৭.০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। বিকাল ৫.০০ টায় শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি যথাযথ মর্যাদায় সফল করার লক্ষ্যে খুলনা মহানগর, মহানগর অন্তগত সকল থানা ও ওর্য়াডের সকল নেতৃবৃন্দদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম. ডি. এ বাবুল রানা।

আনুলিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণসংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনির আনুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণ-সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় বিছট পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে আনুলিয়া ইউনিয়ন পরিষদ। 

সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান এলাহি বক্স সরদার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির, ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ, সুপার মাওঃ ইয়াহিয়া, পারিশামারী মাধ্যমিক বিদ্যালয় অ।বঃ প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা, সাবেক শিক্ষক বসির আহমেদ, সাবেক মেম্বার আজগর আলি, সরদার রুহুল আমিন, আঃ আজিজ, আঃ জলিল, রেজাউল কবির, হাসানুজ্জামান, সংবর্ধিত মহিলা মেম্বার আঞ্জুয়ারা, আকলিমা খাতুন, রোকেয়া খাতুন, মেম্বার এটিএম মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, মোক্তার হোসেন, শহিদুল ইসলাম, আলা উদ্দিন, মামুন ইকবাল শহিদুল, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাবেক চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক মন্ডলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ দুর্নীতি ও অনিয়মমুক্ত, জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আনুলিয়া ইউনিয়ন পরিষদকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত শিল্পীবৃন্দ অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে দর্শকদের মনোরঞ্জন করেন।

খাজরায় উপজেলা আ’লীগের সভাপতিকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরায় ইউপি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিরোধীতাকারী এবং খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের বিরুদ্ধে কূরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে বহিস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে ইউনিয়নের তুয়ারডাঙ্গা মৎস্য সেটে প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

খাজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকুর সার্বিক ব্যবস্থাপনায় দীর্ঘ মানববন্ধন চলাকালে কৃষ্ণপদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সানা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল ইসলাম মোল্যা, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলাম সরদার, রিপিয়ান হোসেন রিপন, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আশীষ কুমার মন্ডল, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শ্যামাপদ ঘোষ প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তাগণ, বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের বিরুদ্ধে নানা অভিযোগ ও দুর্নীতির অভিযোগ আনেন এবং অবিলম্বে উপজেলা আ’লীগের সভাপতিকে দল থেকে বহিস্কারের দাবী জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্রথম সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির দরগাহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ মিরাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত মেম্বার ১ নং ওয়ার্ডের আক্তার হোসেন, ২ নং ওয়ার্ডের আব্দুল বারী, ৩ নং ওয়ার্ডের আব্দুল মুজিব জদ্দার , ৪ নং ওয়ার্ডের এ বি এম শরিফুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের আব্দুল লতিফ, ৬ নং ওয়ার্ডের কামাল হোসাইন, ৭ নং ওয়ার্ডের আব্দুল কালাম, ৮ নং ওয়ার্ডের সাংবাদিক শেখ আসাদুজ্জামান মুকুল, ৯ নং ওয়ার্ডের মোঃ আব্দুল কাদের, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোজিনা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের তানিয়া সুলতানা, ৬,৮ ও ৯ নং ওয়ার্ডের স্বপ্না রায় এবং ইউপি সচিব মুন্সি মাহফুজুর রহমান, উদ্যোক্তা মোকারবম হোসেন ও শেখ সাব্বির আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

বুধহাটা প্রেসক্লাবে বোন ভগ্নিপতির ষড়যন্ত্রের প্রতিকারে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনির বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে বোর ও ভগ্নিপতির ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পেতে আপন ভাই সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধহাটা গ্রামের শওকত সরদারের ছেলে শাহিন সরদারের উপস্থিতি তার লিখিত বক্তব্য পাঠ করেন, সাইফুল্লাহ সরদার। লিখিত বক্তব্যে জানান, তার বোন রিনি ও বোন জামাই সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার শফিকুল ইসলামের সাথে তার (ভাই শাহিন) পৈত্রিক সম্পত্তি নিয়ে মনোমালিন্য চলছে। মনোমালিন্য স্বত্ত্বেও বোন জামাই তাদের বাড়িতে যথারীতি যাতয়াত রয়েছে। মাদকাসক্ত বোন জামাই তার বোনকে মারপিট ও নানাভাবে টর্চারিং করে থাকে এবং টাকা দাবী করে আসছিল। বিপদগামীতার কারনে আগে অনেকবার টাকা দিলেও পরবর্তীতে দিতে নারাজ থাকায় শাহিন ও তার পরিবারের লোকজনকে জব্দ করতে ষড়যন্ত্র করতে থাকেন শফিকুল। এরই অংশ হিসাবে কল্পিত ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে বিজ্ঞ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। যে ঘটনার উল্লেখ করা হয়েছে, সেদিন ও সেখানে বা কোথাও তেমন কোন ঘটনা ঘটেনি। এলাকার কেউই এমন কথা বলতে পারবে না বা তারা তেমন কোন ঘটনা ঘটতে দেখেনি। এলাকায় গেলে তার প্রমান মিলবে দাবী করে তারা বলেন, তারা ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে যে খবর প্রকাশ করিয়েছে বা যে অভিযোগ করা হয়েছে, তার কোন ভিত্তি নেই। হামলা, মারপিট বা অপ্রীতিকর কোর ঘটনাই ঘটেনি। অভিযোগকারীদের ১০লক্ষ টাকা দূরে থাক, ১০ হাজার টাকা বের করার সক্ষমতা নেই। তাদের ধারনা বোনকে মারপিট করে ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে মিথ্যা ঘটনার সৃষ্টি করা হয়েছে। তারা ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে আইন প্রয়োগকারী সংস্থা, আইন আদালত, জন প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ওয়ার্কশপ মালিক সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ওয়ার্কশপ মালিক সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এর আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এম এ কাদের বাবুল শপথ বাক্য পাঠ করান।

নব-নির্বাচিত সভাপতি পদে মো. জাহিদ মোল্লা, সহ-সভাপতি সুবীর কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, কোষাধ্যক্ষ ফজলুল কাদের মল্লিক খোকন, দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ , প্রচার সম্পাদক মো. আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মো. নাদিম তালুকদার ও ক্রীড়া সম্পাদক মো. ইমরান শপথ গ্রহণ করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আ. মান্নান ও সুভাস রায়  উপস্থিত ছিলেন। গত সোমবার এই সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

পিলজংগ ইউপিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সম্প্রতিক আলোচনা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন সম্প্রকিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুবীর কুমার মিত্র। ইউপি সদস্য সুমন কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অজ্ঞান কুমার দে, শহীদ পরিবারের  সন্তান অলোক কুমার সেন ও মুক্তিযোদ্ধা লুকমান হোসেন হাওলাদার।

বেতাগা ইউপিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর আলোচনা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনয়িন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল (বীর প্রতিক), অমর কৃষ্ণ দাশ, সুকুমার দাশ, রকিবুল ইসলাম, তারাপদ বিশ্বাস, তৃপ্তি কুমার দাশ। সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, শিক্ষক নিখিল চন্দ্র দাশ, প্রদ্যুৎ কুমার দাশ, মওালানা মোঃ আব্দুল হাই, বিএনপি নেতা তৌফিকুল ইসলাম, মহিলা নেত্রী রাফেজা বেগম, নিলিফার ইয়াসমিন, যুবলীগ নেতা অজয় বিশ্বাস, শ্রমিকলীগ নেতা মাহাবুর রহমান ও শিক্ষিকা শিপ্রা রানী দাশ প্রমুখ।

বেসরকারী জুট মিল শ্রমিকদের ভূখা মিছিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, সোনালী, এ্যাজাক্স সহ বন্ধকৃত জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আজকের ভূখা মিছিল সফল করার লক্ষে ৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় গাফফারফুড মোড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের  সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ কেসমত আলী কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা), মোঃ আলাউদ্দিন, ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, খায়রুল আলম, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, হোসেন, সেলিম আকুঞ্জি, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল , সোনালী জুট মিলের শ্রমিক নেতা বাবুল হোসেন, কাশেম মুন্সি, বিল্লাল শেখ, বাবুল শেখ প্রমুখ । সভায় বক্তারা বলেন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে আগামি ৬ মার্চ রবিবার  সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রেলিগেটস্থ বাসবভনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলেও জানান শ্রমিক নেতারা ।

শলুয়ায় মৎস ঘেরে বিষপ্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাইপাস সড়ক সংলগ্ন নতুন রেল রাস্তার পাশে মৎসঘেরে বিষপ্রয়োগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তেলিগাতী গ্রামের বুচিতলা এলাকার বাকিউল্লাহ ঢালীর । বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে । ৩ মার্চ বৃহস্পতিবার স্থানিয়দের মাধ্যমে খবর পান ঘের মালিক বাকিউল্লাহ ঢালী, পরে তিনি ঘেরে গিয়ে দেখেন তার ঘেরে বিষ প্রয়োগ করে অনেক মাছ ধরে নিয়ে গেছে একটি চোর চক্র। এলাকাবাসি জানান দির্ঘদিন ধরে একটি  চোর চক্র রাতের আধারে ঘেরে বিষদিয়ে সহজেই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে । এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা ।  

বাগেরহাটে গৃহবধুকে ধর্ষণ ও ডাকাতির প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে সিদ কেটে ঘরে প্রবেশ করে স্বামী-সন্তানকে বেধে রেখে গৃহবধু (৩৮) কে ধর্ষণ ও ডাকাতির ঘটনার প্রধান আসামী রিয়াজ শিকদার (৩৮)কে  গ্রেফতার করেছে র্যাাব-৬। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেল চারটায় কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজ শিকদার মোরেলগঞ্জ উপজেলার বরশিবাওয়া গ্রামের আব্দুল মজিদ শিকদারের ছেলে।

 র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগমারা এলাকা থেকে রিয়াজ শিকদারকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় র‌্যাব-একজনকে আটক করেছে। এর সাথে অন্য যারা জড়িত আছে তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক রিয়াজের নামে মোরেলগঞ্জ থানায় একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে একমাস আগে কারাগার থেকে বের হয়েছে।

মঙ্গলবার (০১ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামে সিদ কেটে ঘরে প্রবেশ করে স্বামী-সন্তানকে বেধে রেখে গৃহবধুকে ধর্ষণ ও মালামাল লুট করে চার সদস্যের একটি দস্যু দল। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতা নারীর স্বামী বাদী হয়ে রিয়াজ শিকদারের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। একইদিন বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে নির্যাতিতা নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নির্মানাধীণ হাসপাতালের ৭ তলা থেকে পরে দুই শ্রমিক আহত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট সদর হাসপাতালের নতুন ভবনের ৭ তলা থেকে পরে হায়দার হাওলাদার (৩৮) ও টুটুল ব্যাপারি (৩৫) নামের দুই শ্রমিক  আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের নব নির্মিত ১৫০ শয্যা ভবনের সম্প্রসারণ কাজে নিয়োজিত এই দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত হায়দার হাওলাদার বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার আলী হাওলাদারের ছেলে এবং টুটুল ব্যাপারি মুনিগঞ্জ এলাকার হাসেন ব্যাপারির ছেলে। টুটুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাহেদ বলেন, হাসপাতালের গেটেই ছিলাম। হঠাৎ বিকট আকারের শব্দ টের পাই। এসে দেখি দুই শ্রমিক পরে আছে, সবাই ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ আদনান হোসেন বলেন,  নির্মানাধীন ভবন থেকে পরে দুইজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটে দূর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রং দেওয়া শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের সড়ক দূর্ঘটনা রোধে যানবহনের হেড লাইটের উপরের অংশে কালো রং দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস  টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ। বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট বিআরটিএ যৌথভাবে এই কর্মসূচি শুরু করেছে।

পরে বিআরটিএ  বাগেরহাট সার্কেলের উপ-পরিচালক মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশি,বাগেরহাট বাস- মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি অম্বরিশ রায়,  সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক কাজী আবুল হাসান, বিআরটিএ বাগেরহাটের মটরযান পরিদর্শক ফরহাদ হোসেন, রনজিৎ হালদার,বাগেরহাট সরকারী পিসি কলেজের রোভার স্কাউট লিডার শেখ শামিম হাসান,সিনিয়র গার্ল ইন-রোভার কামিনী সুলতানা,বিএনসিসির ল্যান্স কর্পোরাল শুভ হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, রাতে সড়কে গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় হেড লাইটের আলো উপরে উঠানো থাকার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখে আলো লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে।  এছাড়া চালকের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা, ত্রুটিপূর্ণ রাস্তা দুর্ঘটনার অন্যতম কারন। তাই দূর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে।

বটিয়াঘাটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বটিয়াঘাটা প্রতিনিধি:

উর্মি (২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার সকাল ১০টার দিকে তার পিত্রালয় বটিয়াঘাটা উপজেলার রনজিতের হুলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের হতদরিদ্র ফারুক হোসেনের কন্যা গত একবছর পূর্বে বাগেরহাট জেলায় বিয়ে হয়। বিয়ের পর সে গর্ভবতী থাকা অবস্থায় পারিবারিক অশান্তির কারনে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ পরবর্তী গত এক/দুই মাস পূর্বে একটি কন্য সন্তান ভূমিষ্ট হলে অভাব অনটনের সংসার সামলাতে তার বৃদ্ধ পিতা পুনরায় উর্মিকে রুপসা এলাকায় এক বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দেয়। সাংসারিক ভাবে উর্মি সুখি না হওয়ায় গত ৪/৫ দিন আগে সে বাপের বাড়ী বেড়াতে আসে। অগত্যা কাউকে কিছু না বলে সে বাবার বসত বাড়ীর ঘরের ডাবের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।জানা গেছে উর্মির আত্মহত্যার খবর শুনে তার প্রথম স্বামী ছুঁটে এলেও বর্তমান স্বামী এক মূহুর্তের জন্য আসেনি।গতকাল বৃহষ্পতিবার খুমেক হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

বটিয়াঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডোলসেন্টের কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম এর ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিনব্যাপী এক কর্মশালা স্থানীয় হেলথ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। শিশু কনসালটেন্ট ইভানা নাসরীন’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন ডাঃ নার্গিস সুলতানা, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পল্লব কুমার বিশ্বাস রিটু, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আঁকুঞ্জী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রধান শিক্ষক পঙ্কজ বৈরাগী, ইউপি সদস্য মোঃ আবুল কালাম হাওলাদার, রমা রানী মন্ডল, রত্না অধিকারী, মাদ্রাসা সহ-সুপার মোঃ আশরাফ আলী, বাজার নাট মন্দিরের পুরহিত বৃতি সুন্দর চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিবৃন্দ, মসজিদের ইমাম ও অভিভাবকবৃন্দ।

কোভিড-১৯ টিকাদান বিষয়ে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির পর্যালোচনা  বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা আজ (বৃহস্পতিবার) সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

সভায় প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমরা কার্যকরভাবে মোকাবিলা করেছি। সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। করোনাসহ যে কোন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশে^ রোলমডেল। করোনা ভ্যাকসিন প্রদানে খুলনা জেলার সফলতা উল্লেখযোগ্য।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ কাইয়ুম তালুকদার। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।