বেনাপোল প্রতিনিধি।।
ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান (৩০) নামে দুই বাংলাদেশী যাত্রী।
আজ বুধবার বেলা ১২টায় ভারত থেকে বেনাপোল চেকপোস্টে আসলে পরীক্ষা-নিরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের সাথে থাকা কামাল হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা পজিটিভ দুজন হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হাবিবুর রহমান (পাসপোর্ট নং ইএফ-০২৬৭১৭৭), একই জেলার হাবিবুল্লাহ সোহন (পাসপোর্ট নং এ-০১৮৪৯৪০৬)।
বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের ডাক্তার আশরাফুজ্জামান জানান, পজিটিভ শনাক্ত দুজন ও তাদের সাথে থাকা কামাল হোসেনকে বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে যশোর আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে তাদের ভর্তি করা হয়। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচেছ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো: রাজু আহমেদ জানান, দুই যাত্রী ভারতে চিকিৎসা শেষে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।










































