খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও ছাত্র গণ জমায়েত সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার (৩ জানুয়ারী) কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়া এ সমাবেশে জনতার ঢল নামে। একের পর এক বর্ণাঢ্য ও বিশাল বিশাল মিছিল এসে মুহুর্তের ভেতরেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। কে ডি ঘোষ রোডের সীমিত পরিসর ছেড়ে সমাবেশে আসা জনতা ছড়িয়ে পড়েন হেলতলা মোড়, বড় বাজার, স্যার ইকবাল রোড, কালিবাড়ি রোড, নগর ভবন, কেসিসি মার্কেট, পিকচার প্যালেস মোড় অবধি।
বিবৃতিতে ছাত্রদল নেতারা কর্মসূচি সফল করতে সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রদান করায় নবগঠিত খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি থানা/ উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। খুলনার পাশ^বর্তী বিভিন্ন জেলা থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা বহু কষ্ট সহ্য করে কর্মসূচিতে মিছিল সহকারে যোগ দিয়েছেন। বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কর্মসূচি সফল করতে সহায়তা করায় পুলিশ ও জনপ্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচির সাউন্ড সিস্টেম, লাইটিং, স্টেজ, ডেকোরেশন এবং প্যানা ব্যানার তৈরি ও স্থাপনে যারা সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়। কর্মসূচির কারণে কয়েক ঘন্টা সময় গুরুত্বপূর্ণ বড় বাজার এলাকার ব্যবসা বাণিজ্যে এবং জনগনের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দু:খ প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।










































