Home আঞ্চলিক নতুন জীবন পেলো ৭ শতাধিক শালিক

নতুন জীবন পেলো ৭ শতাধিক শালিক

33

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের কবল থেকে উদ্ধার করে সাত শতাধিক শালিক পাখি অবমুক্ত করেছে মোল্লাহাট থানা পুলিশ। রবিবার (২ জানুয়ারি) দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুইশ’ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি এলাকায় পাঁচ শতাধিক শালিক পাখি অবমুক্ত করা হয়।

এ সময় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, পরিদর্শক  (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাদী ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে কাকা মিয়ার বাড়ি থেকে শালিক পাখি উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ। এ সময় পাখি শিকার কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও  শিকারি পালিয়ে যায়। মোল্লাহাট থানা ওসি সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে শালিক পাখিসহ শিকার কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি পালিয়ে যায়। পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই পাখি শিকার থেকে বিরত থাকাসহ পাখি সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি।