Home আঞ্চলিক খুলনা জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

খুলনা জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

20


তথ্য বিবরনী।।


খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, আগ্নেয়াস্ত্রের ডিলার, মেরামতকারী ও সেফ কিপিং প্রতিষ্ঠানের ২০২২ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বার্ষিক নবায়নের সময় আগামী ৩১ জানুয়ারি-২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।



আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্যাটসহ নির্ধারিত ফি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্দিষ্ট তারিখ ও  সময় অনুযায়ি নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।