Home আঞ্চলিক জলমা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

জলমা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

219

বটিয়াঘাটা প্রতিনিধি ।।

খুলনা জেলার একমাত্র ইউপি বটিয়াঘাটা উপজেলার গত ২৬ ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে ১নং জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত‌‌ নৌকার প্রার্থী চেয়ারম্যান পদে বিধান রায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন । নৌকার বিজয় উপলক্ষ্যে  গত সোমবার মহান জাতীয় সংসদে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির নিজস্ব বাসভবনে নব-নির্বাচিত নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়কে তিনি গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অন্যদিকে একসময়ের আ’লীগ সমর্থিত বার বার নির্বাচিত সাবেক প্রায়ত ইউপি চেয়ারম্যান মহানন্দ বিশ্বাস (নায়েব) এর কাছ থেকে জোর পূর্বক পদ কেড়ে নেয় সন্ত্রাসী চক্র। দীর্ঘ ১৯ বছর যাবৎ অপেক্ষার পর খুলনা শহরের প্রবেশ দ্বার উপজেলার জলমা ইউনিয়নের চেয়ারম্যান পদ ফিরে আসায় আ’লীগ নেতাকর্মীদের মাঝে নতুনভাবে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে । এছাড়াও চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে আওয়ামীলীগে জলমা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, নারায়ন চন্দ্র রায়,এ্যাড.প্রসেনজিৎ দত্ত আওয়ামীলীগ শেষ মুহূর্তে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে  বিজয়ী করায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়, গোবিন্দ মল্লিক, হুইপ তন্ময় ও ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, জলমা আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার,অরবিন্দু মহলদার, জেলা হিন্দু যুব-মহাজোটের আহ্বায়ক পরাগ গাইন,বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল্লাহ হীরা, প্রদীপ হীরা, বিধান হালদার,সাজু কবিরাজ,আনন্দ সরকার,রিপন রায়, চিরঞ্জীব মল্লিক, গৌতম রায়, বিকাশ হালদার, রথিন মল্লিক,মিন্টু হালদার প্রমূখ । অপরদিকে জলমা ইউনিয়নে ৯ টি ওয়ার্ড ও  ৩ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য যথাক্রমে দেবব্রত মল্লিক দেবু, মোঃ তরিকুল ইসলাম,গৌরাঙ্গ হালদার, মোঃ শহিদুল ইসলাম লিটন,পার্থ রায় মিঠু, আলহাজ্ব আব্দুল আজিজ, আশোক মন্ডল, মোঃ রেজাউল সরদার রেজা, মোঃ আরসাফুল আলম,পিয়ারা বেগম, শিউলি ও তপতী রাণী বিশ্বাস । এদেরকে ও দলীয় নেতা-কর্মী, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ।