পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় পৌরসভা শহীদ মিনার চত্বরে পাইকগাছা উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু, সাধারন সম্পাক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন, এ্যাড, শেখ আবুল কালাম আজাদ, প্রভাষক ময়নুল ইসলাম, এম এম আজিজুল হাকিমসহ ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।










































