খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম গোলাম সরোয়ার জমাদ্দারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু। আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও খান জুলফিকার আলী জুলু।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা উল বারী লাভলু, আব্দুর রকিব মল্লিক, আব্দুর রহমান, অধ্যাপক মনিরুল হক বাবুল, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, কাজী মাহমুদ আলী, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, আজিজুল হাসান দুলু, মুর্শিদুর রহমান লিটন, হুমায়ুন আহমেদ, খায়রুল ইসলাম জনি, ইলিয়াস মল্লিক, আরিফুর রহমান, নাজমুস সাকির পিন্টু, হাফিজুর রহমান, শেখ সাদী, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহসান, শামীম কবির, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েদ, মশিউর রহমান যাদু, জাফরী নেওয়াজ চন্দন, হাসানুর রশিদ মিরাজ, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, জসিমউদ্দিন লাবু, তারিকুল ইসলাম তারেক, মোল্লা ফরিদ আহমেদ, জাভেদ মল্লিক, জি এম মঈনউদ্দিন, মো: আসলাম, আতাউর রহমান রুনু, তানভিরুল আযম রুম্মান, মোল্লা কবির হোসেন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, খান ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, নিঘাত সীমা, আবু সাঈদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, এনামুল হক সজল, ইসমাইল হোসেন, হিরাঙ্গীর হোসেন হিরু, রেহানা প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুল ইসলাম।
সাবেক ছাত্রদল নেতার মায়ের রোগমুক্তি কামনা
জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা জামাল নোমানের মাতা মর্জিনা বেগম গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর খালিশপুর ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। নোমানের মায়ের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।










































