Home আঞ্চলিক দাকোপে হীড বাংলাদেশের বানিশান্তা শাখার উদ্বোধন ও এককালীন উপবৃত্তি প্রদান

দাকোপে হীড বাংলাদেশের বানিশান্তা শাখার উদ্বোধন ও এককালীন উপবৃত্তি প্রদান

39

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের ১০৫ তম বানিশান্তা শাখার উদ্বোধন ও ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় বানিশান্তা হীড বাংলাদেশের নতুন শাখায় হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা ও শাখা উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও  ৩নং লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ । উপস্থিত ছিলেন যুবলীগনেতা রবাট হালদার, হীড বাংলাদেশ এর সদস্য, শাখা ম্যানেজার, উপজেলা ম্যানেজার ও স্থানীয় সুধীজন। সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে এককালিন উপবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।