Home আঞ্চলিক দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের আচরণে গোটা জাতি আতঙ্কিত: মঞ্জু

দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের আচরণে গোটা জাতি আতঙ্কিত: মঞ্জু

12

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া



খবর বিজ্ঞপ্তি।।


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো ও জাল নথি তৈরির মাধ্যমে সাজা দিয়ে বন্দি করে বিনা চিকিৎসায় ধূকে ধুকে কষ্ট দেওয়াটাই হচ্ছে সরকারের মুখ্য উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এর পেছনে সরকার প্রধানের চরম প্রতিহিংসা কাজ করছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে দুপুর পৌনে ১২টায় দলীয় কার্যালয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি অসুস্থ গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচি দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিল পুর্ব আলোচনায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বার বার বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করলেও সরকার কোন ধরনে কর্নপাত করছেন না। উল্টো আওয়ামী লীগ প্রধানসহ তাদের দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ইয়ার্কি-ঠাট্টা করছেন। এদের নিষ্ঠুর রসিকতায় দেশবাসী বিস্মিত ও হতভম্ব। যারা হত্যা এবং লাশ নিয়ে খেলা করে তাদের কাছে মানুষের জীবনের কিইবা দাম আছে? সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সোমবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এর আগে গত ৫ মে বোনকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশনেত্রীর প্রতি সরকারের আচরণ চরম মানবাধিকার লঙ্ঘন ও আইনের লঙ্ঘন। দেশনেত্রীর সঙ্গে সরকারের এহেন আচরণে গোটা জাতি শুধু গভীরভাবে উদ্বিগ্নই নয়, মারাত্মকভাবে আতঙ্কিত। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আ. জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, শেখ ইকবাল হোসেন, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, আ. রকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, আনোয়ার হোসেন, নিজামুর রহমান লালু, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, মোল্লা এনামুল কবির, ইউসুফ হারুন মজনু, একরামুল হক মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, জালাল শরীফ, মশিউর রহমান যাদু, সাংবাদিক সোহরাব হোসেন, শামসুজ্জামান চঞ্চল, চৌধুরী নাজমুল হুদা সাগর, থায়রুল ইসলাম জনি, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবুর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, ওয়াজউদ্দীন সান্টু, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ শেখ, শরিফুল ইসলাম বাবু, খন্দকার ফারুক হোসেন, নাজির উদ্দিন নান্নু, জহর মীর, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ইসলাম জোয়াদ্দার জলি, বদরুল আনাম, হাসান মেহেদী রিজভি, আবুল কালাম শিকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, শরিফুল আফসার আলী মাস্টার, ইসাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, শেখ সরোয়ার হোসেন, গোলাম কিবরিয়া আশা, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দীন টারজান, আশরাফ হোসেন, জাকির হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, জাহিদ কামাল টিটো, শেখ শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম খোকন, বাচ্চু মীর, কাজী শাহ নেওয়াজ, শেখ তরিকুল ইসলাম তরু, নাসির খান, মোস্তফা কামাল, অঅসলাম হোসেন, ওমর ফারুক, আনসার চৌধুরি, মিজানুর রহমান খোকন, শেখ আ. কালাম, ওয়াহিদুজ্জামান নান্না, সামসুল বারী পান্না, তানভরি আজম রুম্মান, গাজী মাসুম, রাহাত আলী লাচ্চু, ইসমাইল হোসেন, এনামুল হক সজল, মোল্লা নাসির হোসেন, জাবির আলী, অরুন গোলদার, শেখ হাবিব, শেখ আবু সাইদ, সাইফুল ইসলাম রাসেল, মোহাম্মাদ আলী, সিরাজুল ইসলাম লিটন, শামীম কাজি, জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন, মাহবুব আলম বাদশা, সিদ্দিকুর রহমান, কাজী নাজমুল কবির টিটো, হাসনা হেনা, জাকারিয়া লিটন, খান মইনুল ইসলাম মিঠু, হুমায়ুন কবির, আশরাফ হোসেন, আবু জাফর, জামাল উদ্দিন, আবু বক্কর, মনিরুল ইসলাম, মুন্সি আব্দুর রব, শেক হাবিব, আবু তালেব, সাহাবুদ্দিন, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, ওহেদুজ্জামান শেক, মিনা মুরাদ, সেলিম বড়মিয়া, ডা. হালিম মোড়ল, রোকেয়া ফারুক, এরশাদ হোসেন, মশিউর রহমান লিটন, স ম ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, শাহনাজ পলি, মুন্নি জামান, রেহানা আক্তার, ইসমত আরা কাকন, মাসুম বিল্লাহ, আ. সালাম, হেলাল উদ্দিন, শামীমা আক্তার প্রমূখ।