স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে কালীপটকা আটকে অর্থ বাণিজ্যের অভিযোগ প্রাথকিভাবে প্রমানিত হওয়ায় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোশারেফ হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং একই অভিযোগে এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই শান্তি রাম পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কেএমপির একটি দায়িত্বশীল সুত্র এমনটি জানিয়েছেন। তবে কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) এহসান শাহ গনমাধ্যমকে জানান, অবৈধ আর্থিক লেনদেনের প্রাথমিক অভিযোগে ডিবির ওসিকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। তারা তদন্ত করে অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহন।
উল্লেখ্য দৈনিক খুলনাঞ্চলে ১৭ জুলাই “খুলনায় কালিপটকা উদ্ধার; ৪০ হাজার টাকার বানিজ্য! ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।










































