০ খবর বিজ্ঞপ্তি ।।
রবিবার (১৮ জুলাই) থেকে তিনদিন নগরীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি ও অংগদল সমুহ নগরীর ৩৪ টি ওয়ার্ড/ ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে পাঁচ হাজার মাস্ক বিতরন করবে। শনিবার (১৭ জুলাই) বেলা ১২টা করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় স্থাপিত কল সেন্টারের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুর্ব ও পরবর্তী কর্মপন্থা নির্ধারনী সভায় এ কর্মসূচী গ্রহন করা হয়। সভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদসামগ্রী বিতরন ও ভবিষ্যৎ লকডাউনের সময়ে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদানে প্রস্তুতি গ্রহন এবং ঈদ উৎসবে দলের নেতাকর্মীদের জনগনের চিকিৎসা সেবায় সক্রিয় থাকার আহবান জানানো হয়। কলসেন্টারে আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মফিজুল ইসলাম প্রদত্ত একটি অক্সিজেন সিলিন্ডার, তাসনিম আলম অবন্তি প্রেরিত পাঁচ হাজার টাকা, সৈয়দা সারবিন তাবাসসুম প্রদত্ত তিন হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক দাতার দেয়া একহাজার টাকা ও নাম প্রকাশে অনিচ্ছুক মিয়াপাড়া নিবাসী দাতার প্রেরিত পাঁচ হাজার মাস্ক দান হিসেবে গ্রহন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহান রব্বুল আলামীনের কাছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপি নেতা জাফর উল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, মিসেস রেহেনা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আছাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুুর রশীদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামছুজ্জামান চঞ্চল, জিএম রফিকুল ইসলাম, কাজী মাহমুদ আলী, সিরাজুল ইসলাম লিটন, মোহাম্মাদ আলী, শামীম আশরাফ, ফিরোজ আহম্মেদ, জামাল মোড়ল, সাজ্জাদ হোসেন জিতু, সেলিম বড়মিয়া, শরীফুল ইসলাম, আবিদ আলম রাহাত প্রমুখ।
সাংবাদিক তোতা ও প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহ’র স্ত্রীর মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির শোক
প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতা এবং বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শনিবার (১৭ জুলাই) প্রদত্ত বিবৃতিতে মরহুম সাংবাদিক মিজানুর রহমান তোতা ও মরহুমা সৈয়দা ফাররুখ সুলতানার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।










































