Home জাতীয় ১৪ ঘন্টা যাবৎ হ্যাক ছিলো মাছরাঙা টিভির ইনস্টাগ্রাম

১৪ ঘন্টা যাবৎ হ্যাক ছিলো মাছরাঙা টিভির ইনস্টাগ্রাম

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পরও সেখানে ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে নারী অভিনেত্রীদের অশ্লীল ভিডিও প্রদর্শিত হয়।

সূএ দ্বারা জানা যায়, আজ (১৩ অক্টোবর) সকাল হতে একটি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন আপত্তিকর বিষয়বস্তু দেখে দর্শকরা হতবাক ও বিভ্রান্ত হয়ে পড়েন এবং অনেকেই মন্তব্য করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করে মাছরাঙা টেলিভিশনের মাল্টিমিডিয়া ম্যানেজার মাহমুদুল রুবেল গণমাধ্যমকে জানান, চ্যানেলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় চ্যানেলটি আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এক বিবৃতিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে যে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। চ্যানেলটি সবাইকে এই ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

কিন্তু মাছরাঙা টিভির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখানে নারী অভিনেত্রীদের (মেহজাবিন ও পরিমণি) অশ্লীল ডিপফেক কন্টেন্ট দেখা গেছে ; তবে অভিনেত্রীদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাওয়া হয়নি।