Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের চেষ্টা: ক্যাফেটেরিয়ার এক কর্মী...

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের চেষ্টা: ক্যাফেটেরিয়ার এক কর্মী আটক

15

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয়-২৪’ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও রেকর্ড করার অভিযোগে এক তরুণকে হাতেনাতে আটক করেছেন হলের আবাসিক নারী শিক্ষার্থীরা।

প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃত তরুণ বিজয়-২৪ হলেরই ক্যাফেটেরিয়া বা ক্যান্টিনের কর্মচার হিসেবে কর্মরত ছিলেন।

আজ (২৩ জুলাই) হলের বাথরুমে একটি গোপনে রাখা মোবাইল ফোন উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে ফোনটির সূত্র ধরে হলের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট তরুণকে চিহ্নিত করে আটক করেন। এ সময় মোবাইলটি তল্লাশি করে একাধিক স্পর্শকাতর ভিডিও ক্লিপ ও গোপনে চিত্রায়িত দৃশ্য পাওয়া যায় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল বিষয় উদঘাটন ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হল প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত করার বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।