Home জাতীয় কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

2

ঢাকা অফিস।।

জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম ও টেকনাফে কোস্ট গার্ডের ব্যবহারের জন্য এসব সরঞ্জাম দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জরুরি চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং কোস্ট গার্ড সদস্যদের সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন।

মার্কিন দূতাবাস জানায়, এই সহায়তার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা আরও জোরদার হবে।

এ উদ্যোগ বাংলাদেশ কোস্ট গার্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে। একই সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্ষম অংশীদারদের শক্তিশালী করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।