Home খেলাধুলা কাউন্টিতে উজ্জ্বল হাসান ও খালেদ

কাউন্টিতে উজ্জ্বল হাসান ও খালেদ

12


ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে কাউন্টিতে নাম লিখিয়েছেন হাসান মাহমুদ। কেন্টকে বল হাতে নেতৃত্বও দিচ্ছেন তিনি। একই দলে তার সঙ্গী হিসেবে গতকাল প্রথম একাদশে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ। কেন্টের হয়ে তার কাউন্টি অভিষেক হয়েছে। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্ট দলে বিদেশি খেলোয়াড় এই দুজনই। বাংলাদেশের এই দুই পেসার দারুণ দিন পার করেছেন।

বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হাসান ও খালেদ। তারা এবার কাউন্টি মাতাচ্ছেন। ডার্বিশায়ারের বিপক্ষে গতকাল বল হাতে আলো ছড়িয়েছেন এই দুজনই। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসান ৩ উইকেট নিয়েছেন। তিনি ১৫ ওভারে রান দিয়েছেন ২৯। আরেক পেসার খালেদ শিকার করেছেন ২ উইকেট।

গতকাল টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ডার্বিশায়ার। হাসান ও খালেদের বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। টপঅর্ডার ধসিয়ে দিয়েছেন তারা। ৭ উইকেটে ২০৮ রান তুলেছে ডার্বিশায়ার।