Home বিনোদন দর্শকের সামনে আসার অপেক্ষায় আছি: ববি

দর্শকের সামনে আসার অপেক্ষায় আছি: ববি

2

বিনোদন ডেস্ক।।

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ‘বেঈমান’ নিয়ে দর্শকের সামনে ফিরতে যাচ্ছেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই তারকা অভিনেত্রী। এর শুটিং সম্প্রতি লন্ডনে শেষ হয়েছে। এখন এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ প্রসঙ্গে ববি বলেন, “বেঈমান নিয়ে আমি অনেক আশাবাদী। সিনেমাটির গল্প ও চরিত্র দুটোই আমার কাছে বেশ ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজ করেছে। এখন সিনেমাটি দর্শকের সামনে আসার অপেক্ষায় আছি। কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটি নিয়ে আমিও আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর আমাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন তারা।’

ববির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ূরাক্ষী’। এরপর তাঁর অভিনীত আর কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘বেঈমান’ ছাড়াও সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। সিনেমার কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল। পাশাপাশি অনিক বিশ্বাসের ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। 

নতুন সিনেমাগুলো নিয়ে ব্যস্ততার পাশাপাশি দর্শকের ভালোবাসার অপেক্ষায়ও রয়েছেন এই চিত্রনায়িকা। ‘খোঁজ দ্য সার্চ’ নামে সিনেমা দিয়ে চলচ্চিত্র ইন্ড্রাষ্ট্রিতে পা রাখেন ববি।

শোবিজে তাঁর দেড় দশকের পথচলায় নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। অভিনয় ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘দেহরক্ষী’,‘বিজলী’,‘নোলক’এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। প্রযোজনায়ও তাকে দেখা গেছে।