গত ০৯-০৯-২০২৬ইং তারিখ দৈনিক সময়ের খবর, দৈনিক খুলনা গেজেট, দৈনিক খুলনাঞ্চলসহ বেশ কয়েকটি পত্রিকায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও জ্বালানী তেল ব্যবসায়ীদের নিয়ে অবাস্তব, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ায়, উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদের অংশে কমিটি নিয়ে যে ভুল সংবাদ ছড়ানো হচ্ছে বাস্তব প্রেক্ষিতে গত ০৪-০৫-২০২৪ইং তারিখ প্রায় সকল সদস্যের উপস্থিতিতে এবং তাদের সমর্থন নিয়ে ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ৩বছর মেয়াদী খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। যার মেয়াদ ২০২৭ সালের মে মাসে শেষ হবে এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় সাধারণ সভা করে সকল সদস্যের উপস্থিতিতে তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করা হবে।
দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন খুলনা ৩ আসনের আওয়ামীলীগের এক মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে কোন সাধারণ সভার আয়োজন না করে সংগঠনকে কুক্ষিগত করে রেখে নিজেদের ইচ্ছামত ও অনিয়মতান্ত্রিকভাবে সংগঠনকে পরিচালনা করত। ঐ চক্রের হাত থেকে রেহাই পেতে ২০২৪ সালের মে মাসে সকল সদস্যের তীব্র প্রতিবাদে ও অনাস্থায় এবং সাধারণ সভার মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হয়। যা কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত। অপরদিকে যমুনা ওয়েল কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলো।
-বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন
খুলনা বিভাগীয় কমিটি, খুলনা।










































