Home আঞ্চলিক এমপি লবি-কেসিসি প্রশাসক মঞ্জুর মতবিনিময় : খুলনা অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করার...

এমপি লবি-কেসিসি প্রশাসক মঞ্জুর মতবিনিময় : খুলনা অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার

56


খবর বিজ্ঞপ্তি
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সোমবার সন্ধ্যায় নগর ভবনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন| এ সময় প্রশাসক সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান|


সাক্ষাতকালে উভয় জনপ্রতিনিধি খুলনা অঞ্চলের বিভিন্ন উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন| কেসিসি প্রশাসক বর্ষ মৌসুমে মহানগরীর জলাবদ্ধতার বিষয় তুলে ধরে বলেন, মহানগরীর অভ্যন্তরীণ খালগুলির অধিকাংশই ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে| মহানগরীর পানি দ্রুত নিস্কাশনে উল্লিখিত খালসমূহের পানি প্রবাহ ¯^াভাবিক থাকা অত্যন্ত জরুরি| প্রশাসক ডুমুরিয়া উপজেলার খালসমূহের পানি প্রবাহ ¯^াভারিক রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন| সংসদ সদস্য এ বিষয়ে একমত পোষণ করেন এবং খুলনা অঞ্চলের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন|


কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জি, রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমান উল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন|