স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে খুলনা থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন|
বিসিবি ঢাকা এর স্মারক ন¤^র বিসিবি নির্বাচন- ২৬/২০২৬/ ক্যাটাগরি -১/৩৯৪(৫) ৬//৫ /২০২৬ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) ৯.১(ক) এবং (খ) অনুযায়ী পরিষদের কাউন্সিলর ও চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়|
খুলনা বিভাগীয় কমিশনার ক্রীড়া সংস্থার সভাপতি মো: আবদুল্লাহ হারুন ¯^াক্ষরিত পত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসোসিয়েশনের (বিসিবি) কাউন্সিলর মনোনয়ন করা হয়েছে|











































