Home Lead পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা!

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা!

13

স্টাফ রিপোর্টার।।

খুলনার ডুমুরিয়া উপজেলায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জনি নামের এক পেট্রোল পাম্প কর্মচারীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার ডুমুরিয়ার মিকশিমিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ডুমুরিয়ার খর্ণীয়া এলাকার একটি পেট্রোল পাম্পে কাজ করেন জনি (৩০)। পারিবারিক বিরোধের জেরে আজ বিথির (২৬) ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্বামী। একপর্যায়ে ঘর থেকে পেট্রোল এনে বিথির শরীরে ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। এ সময় বিথির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার পর থেকে জনি পলাতক রয়েছেন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিথিকে দ্রুত ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয় তার পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে বিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় তার পরিবার।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছের আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জনিকে পায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।