Home আঞ্চলিক আফ্রিকান মাগুর চাষ করায় অর্থদন্ড

আফ্রিকান মাগুর চাষ করায় অর্থদন্ড

296

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

আফ্রিকান মাগুর চাষ করার অপরাধে যশোরের মণিরামপুরে শহিদুল ইসলাম নামে একব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ইউএনও সৈয়দ জাকির হাসান অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইফুল ইসলাম জানান, শহিদুল ইসলাম পট্টি গ্রামে বাড়ির আঙিনায় ৫-৬ শতকের একটি জলাশয়ে দীর্ঘদিন ধরে আফ্রিকান মাগুর চাষ করে আসছেন-উপজেলা মৎস্য অফিসের এমন অভিযোগের ভিত্তিতে আদালতের অভিযান চলে। অভিযানে শহিদুল ইসলামের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জলাশয়ের আড়াই থেকে পাঁচকেজি ওজনের প্রায় তিনশ কেজি মাছ জালটেনে ধরে পেট্রোল ঢেলে মাটিতে পুঁতে রাখা হয়েছে।

এদিকে বৈধকাগজ না থাকায় উপজেলার সোহরাবমোড় সংলগ্ন এলাকায় ‘মা আমেনা’ নামে একটি বেকারির মালিক বাবুকে পাঁচ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে সোহরাব মোড়ে আলআমিন ষ্টোরের মালিক ইসমাইল হোসেনকে একহাজার টাকা জরিমানা করেছেন ইউএনও পরিচালিত আদালত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপনকুমার ঘোষ ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা শাহাদত হোসেন অভিযানে অংশ নেন।