Home আঞ্চলিক রূপসায় র‌্যাবের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

রূপসায় র‌্যাবের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

14

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রুপসা থানাধীন জাবুসা গ্রামে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২০ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মাঝ পারুলিয়া গ্রামের মো. জামাল গাজীর ছেলে মো. আকবর আলী গাজী (৫৫), মাঝ সখিপুর গ্রামের মো. মাজেদ গাজীর ছেলে মো. আমজাদ হোসেন (৩৫) ও  কালীগঞ্জ থানার মোমরেজপুর গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে  মো. বায়জিদ (২৫)। 

র‌্যাব-৬ জানায়, ২০ অক্টোবর রাতে খুলনা জেলার রুপসা থানাধীন জাবুসা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় জাবুসা উত্তরপাড়া রহমাতিয়া জামে মসজিদের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস তল্লাশি করে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

যশোর র‌্যাবের অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন স্যাদুল্লাপুর এলাকার মৃত সহরাব এর ছেলে মো. মাসুদ রানা (৩৪)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল বুধবার সকাল ৯টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়ে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় যশোর-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে^র্ কাঠপট্রি বাবুল ফর্নিচার নামক বিল্ডিং দোকান ঘরের মধ্যে হতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ

মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।