Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

11

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর বুড়ো মৌলভী দরগা ব্রীজের উত্তর পাশে সালাউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া মো. আনছার শেখের ছেলে  মো. ইছা শেখ (২২) ও দৌলতপুর পাবলা তিন দোকানের মোড়স্থ আজিজুলের বাড়ির ভাড়াটিয়া মো. রাজু শেখের ছেলে মো. রাহাত শেখ (২৪)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।