Home আঞ্চলিক শরণখোলায় পানিতে ডুবে যাওয়া জাহাজ শ্রমিকের লাশ ৮ ঘন্টা পর উদ্ধার

শরণখোলায় পানিতে ডুবে যাওয়া জাহাজ শ্রমিকের লাশ ৮ ঘন্টা পর উদ্ধার

21

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে যাওয়া জাহাজ শ্রমিক ৮ ঘন্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীদল উদ্ধার করছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার বান্ধাঘাটা এলাকায় রায়েন্দা খালে।

গতকাল (মঙ্গলবার) সকাল ১১টার দিকে রায়েন্দা খালে নোংঙ্গর করা সিমেন্ট বহনকারী এম.বি আশিক-৩ জাহাজের শ্রমিক জয়নাল শিকদার (৪২) জাহাজের শেপের (পাখায়) জাল ও কচুরিপানা সরাতে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়। সে উপজেলার উত্তর কদমতলা গ্রামের আঃ হক শিকদারের ছেলে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে বাগেরহাটের উপ-সহকারী পরিচালক গোলাম ছরোয়ার নেতৃত্বে একটি দল নিখোঁজ জয়নালকে উদ্ধারের চেষ্টা চালায়। খালটি ২০-২৫ হাত গভীর হওয়ায় তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে খুলনা থেকে ২জন ডুবুরি নিয়ে আসেন। পরে ৮ ঘন্টা পর বিকাল ৫.৫০ মিঃ সময় নিখোঁজ জয়নালকে পার্শ্ববর্তী নোঙ্গর করা ট্রলারের নীচ থেকে মৃত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীদল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে উপ-সহকারী পরিচালক গোলাম ছরোয়ার জানান।