Home আঞ্চলিক সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী

49

স্টাফ রিপোর্টার 

সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আমজাদ হোসেন ১৯২৯ সালের ৩ মার্চ খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম শহিদ এস এম ইসমাইল হোসেন, মাতা মরহুমা মেহেরুন নেছা। বক্তিগত জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ে সন্তানের জনক ছিলেন।

আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসা, নগরীর মতি মসজিদ; রূপসা, তেরখাদা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মসজিদে এবং ঢাকার-খুলনা নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কোরআন খানিসহ নগরীর আলীয়া মাদ্রাসা ও দারুণ উলুম মাদ্রাসাসহ কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। ১৯৪৪ সালে খুলনা মহানগরীর বিকে ইউনিয়ন ইনস্টিটিটিউশন থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করার পর আমজাদ হোসেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এন্ট্রান্স (আইএ), বিএল কলেজ থেকে ¯œাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৫২ সালে এলএলবি পাশ করেন। কিছু দিনের জন্য তিনি হাইকোর্টে প্রাকটিস করে খুলনার জর্জ আদালতে যোগদান করেন আইনজীবী হিসেবে।

১৯৫৭ সালে আমজাদ হোসেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। তিনি খুলনা আজম খান কমার্স কলেজ ও সিটি ল’ কলেজের শিক্ষক ছিলেন। ছিলেন খুলনা আইনজীবী সমিতির এক নম্বর সদস্য; পরবর্তীতে সভাপতিও। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।