স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৫ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর বাবুখান রোডের বাবুল গোলদার এর বাড়ীর ভাড়াটিয়া তোফাজ্জেল শেখ এর ছেলে মো. আলী হায়দার সিজান (২২), আরাফাত আবাসিক এলাকার নান্নুর বাড়ীর ভাড়াটিয়া মো. আব্দুস ছাত্তার এর ছেলে মো. আজগর আলী (৩৩), ৪নং ফুডঘাট এলাকার মৃত. নাজেম এর ছেলে মো. অহিদুল ইসলাম (৩০), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আবাদ চন্ডিপুর গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে মো. নুর ইসলাম (৩০) ও রাজশাহী জেলার রাজপাড়া থানার ৫২৫, প্যারামেডিকেল রোডের মো. আফজাল হোসেনের ছেলে মো. মেহেদী আফজাল (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৩৫ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































