স্টাফ রিপোর্টার
খুলনা জেলার তেরখাদা থানার জয়সেনা গ্রামে পুর্ব শত্রুতার জেরে জনি মোল্যা হত্যা মামলার ৩আসামির এক দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান রিমা-ের আদেশ প্রদান করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন বিশ্বাস ১৮ অক্টোবর আদালতে জেলহাজতে থাকা ১৬ আসামির ৫দিনের রিমা-ের আবেদন করেন। এর আগে ১৫ অক্টোবর ওই ১৬ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। রিমা-কৃত ৩আসামি হলেন খুলনা জেলার তেরখাদা থানার জয়সেনা গ্রামের মৃত. মোহাম্মদ মোল্যার ছেলে বিল্লাল মোল্যা ওরফে খোরশেদ মোল্যা (৫৮), খোরশেদ মোল্যার ছেলে নাসির মোল্যা (২৪) ও সামছু মোল্যার ছেলে ফরাদ মোল্যা (৫৫)। জেলহাজতে থাকা আসামিরা হলেন সামছু মোল্যার ৩ ছেলে পলাশ মোল্যা (৪৫), হবি মোল্যা (৪০), ওবায়দুল মোল্যা ওরফে দুলু (৩৫), ফরাদ মোল্যার ৩ ছেলে মিরাজ মোল্যা (২৮), সাহেদ মোল্যা (২২) ও লোয়াব মোল্যা (২০), মৃত. মোজাহের মোল্যার ছেলে কামরুল মোল্যা (২০, তহিদ বিশ্বাসের দু’ছেলে তারেক বিশ্বাস (২৪) ও জুয়েল বিশ্বাস (২২), মৃত. ছবদার বিশ্বাসের ছেলে বশার বিশ্বাস (৫২), বশার বিশ্বাসের ৩ছেলে সোহেল বিশ্বাস (২৪), আমিন বিশ্বাস (২২) ও হামিদ বিশ্বাস (২০)। এ মামলার অপর আসামিরা হলেন ফরাদ মোল্যার স্ত্রী মারুফা বেগম (৪৫), মৃত. মোজাহের মোল্যার ছেলে মাহমুদ মোল্যা (৩০), মৃত. মোফাজ্জেল বিশ্বাসের ছেলে কবির বিশ্বাস (৪৯), মৃত. আকমান বিশ্বাসের ছেলে নিয়াম বিশ্বাস (৪৫), মৃত. ছবদার বিশ্বাসের ছেলে বুরান বিশ্বাস (৪৩)।
মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার তেরখাদা থানার জয়সেনা গ্রামের মৃত. লুৎফর রহমান মোল্যার ছেলে মো. মাসুদ মোল্যা ও তার ভাই জনি মোল্যা ১৪ আগস্ট সকাল ৭টার দিকে অন্যান্য আত্মীয়-স্বজনদের নিয়ে উঠানে বসে আলোচনা করছিল। এসময় পুর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। তারা জনিসহ অন্যান্য সকলকে কোপাইয়া আহত করে চলে যায়। পরে মারাত্মক আহত জনি মোল্যাকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জনিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মাসুদ মোল্যা বাদী হয়ে ২১জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৬।
তেরখাদায় জনি মোল্যা হত্যা মামলার আসামি খোরশেদ মোল্যার বাড়িতে হামলা
স্টাফ রিপোর্টার
তেরখাদায় তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামের জনি মোল্যা হত্যা মামলার আসামি খোরশেদ মোল্যার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা বাড়িতে ডুকে তার স্ত্রী নার্গিস আক্তার (৪৫) কে বেধড়ক মারপিটে জখম করেছে। আহত গৃহবধূকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় গৃহবধু নার্গিস আক্তারের বাড়ী গিয়ে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময়ে গৃহবধুকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। গৃহবধু নার্গিসের স্বামী খোরশেদ মোল্যা সম্প্রতি জনি মোল্যা হত্যা মামলায় জেলহাজতে রয়েছেন। এঘটনার জেরধরে নিহতের আত্মীয়-স্বজনরাই অতর্কিত হামলা চালিয়ে খোরশেদ মোল্যার বাড়ী ভাঙচুর ও তার স্ত্রীকে মারপিট করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার খোরশেদ মোল্যা একদিনের পুলিশ রিমা-ে রয়েছের। এ অবস্থায় বাড়ীতে হামলা ও তার স্ত্রীকে মারপিট করে আইন হাতে তুলে নিয়েছে ওরা। ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































