Home আঞ্চলিক মশিয়ালীতে গুলি করে তিনজনকে হত্যা মামলার তিন আসামির আদালতে স্বীকারোক্তি

মশিয়ালীতে গুলি করে তিনজনকে হত্যা মামলার তিন আসামির আদালতে স্বীকারোক্তি

15

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকায় গুলি করে তিনজনকে হত্যা মামলার ৩আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। 

গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর এনামুল হক দ্বিতীয় দফায় ৩দিনের রিমা-ে থাকা ৩আসামিকে আদালতে হাজির করেন। এসময় তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ (পিএইচডি) রেকর্ড করেছেন। আসামিরা হলেন মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ছেলে দু’ছেলে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা মো. জাকারিয়া শেখ (৩৭) ও মো. মিল্টন শেখ (৪৫) এবং নুর মোহাম্মদ শেখের ছেলে  মো. রেজওয়ান শেখ ওরফে রাজু (২৮)।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা ডিবির ইন্সপেক্টর এনামুল হক জানান, ৯ অক্টোবর সকালে ঢাকার মিরপুরের ১৮তলা একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। ১০অক্টোবর ৩আসামিকে আদালতে হাজির করে ১০দিনের রিমা-ের আবেদন করলে আদালত ৫দিনের রিমা- মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। ৫দিনের রিমা- শেষে অস্ত্র মামলায় জাকারিয়া ও মিল্টনকে ৩দিনের রিমা-ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৮ অক্টোবর হত্যা মামলায় ৩জনের ৭দিনের রিমা-ের আবেদন করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩দিনের রিমা- মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার তারা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। 

তদন্ত কর্মকর্তা আরো জানান, মামলার এজহারভুক্ত আসামি হচ্ছে ২২জন। এ পর্যন্ত মোট ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৩ ছেলে  মো. মিল্টন শেখ (৪৫) মো. জাকারিয়া শেখ (৩৭) ও  মো. জাফরিন শেখ (৩২), মো. মোকছেদ শেখের দু’ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫) ও মো. আলমগীর শেখ (৩৮), মো. কুরবান শেখের ছেলে মো. আরমান শেখ (২০), মৃত. আক্তার আকুঞ্জির ছেলে মো. রহিম আকুঞ্জি (২২), মো. ফারুকের ছেলে মো. রবিন (২০), মো. বাবুল শেখের ছেলে মো. মিঠু শেখ (৩৩) ও সবশেষ মো. মোকছেদ শেখের ছেলে মো. জুয়েল শেখ (৪০) ও তার ভাই মো. মুরাদ শেখ (৩২) এবং ইনছার আলি ছেলে মো. আলমগীর সরদার ওরফে বাবু (২০) ও নুর মোহাম্মদ শেখের ছেলে  মো. রেজওয়ান শেখ ওরফে রাজু (২৮)। এদের মধ্যে জাফরিন শেখ, মিল্টন শেখ, জাকারিয়া শেখ, আরমান শেখ, জাহাঙ্গীর শেখ, আলমগীর শেখ, মো. মাহফুজ শেখ ওরফে রবিন, মো. ইকবাল হোসেন ওরফে জুয়েল শেখ, মো. মুরাদুল ইসলাম ওরফে মুরাদ ও  মো. রেজওয়ান শেখ ওরফে রাজু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. জাকারিয়া শেখ মশিয়ালী সিএন্ডবি’র ঘরের একটি কক্ষে ৩রাউন্ড বন্দুকের গুলি ও ২রাউন্ড পিস্তলের গুলি নিজে রেখে বাদীর চাচাতো ভাই মুজিবর শেখকে পুলিশে ধরিয়ে দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে বাদীসহ পাড়ার আরো কিছু লোক মুজিবরকে পুলিশে ধরিয়ে দেয়ার কারণ জানতে জাফরিনদের বাড়ির সামনে যায়। এসময় তাদের সঙ্গে বাক-বিতন্ডার একপর্যায়ে মিল্টন শেখ গুলি করলে নজরুল শেখ মারা যায়। জাফরিন শেখ গুলি করলে গোলাম রসুল মারা যায়। জাকারিয়ার গলিতে আহত হয় বাদীর ছেলে সাইফুল। পরে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় সাইফুল। তাদের অন্যান্য সহযোগিদের গুলিবর্ষণে বাদীসহ অন্যরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আফসার উদ্দিন, তার ছেলে রবি, শামীম, খলিল, রানা, সুজন শেখসহ আরো অনেকে। এঘটনায়  নিহত সাইফুলের পিতা  মো. শাহিদুল শেখ বাদী হয়ে  মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৪ছেলেসহ ২২জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫/১৬জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১২।