Home আঞ্চলিক “তুমি আছো প্রেরণায়, তুমি আছো আমাদের পথ চলায়…”- শেখ হারুনুর রশীদ

“তুমি আছো প্রেরণায়, তুমি আছো আমাদের পথ চলায়…”- শেখ হারুনুর রশীদ

7

খবর বিজ্ঞপ্তি

রবিবার বিকাল সাড়ে ৫টায় জেলা ও মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে, বাংলাদেশ আওয়ামীলীগ, খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত “শেখ রাসেল”-এর ৯৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন, বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। উক্ত আলোচনা সভাপতি বলেন, ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট কাল রাতে বিপথগামী সেনাদের হাতে বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন। ৭৫-এর সেই ভয়াল কাল রাতে নরপিচাশরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শিশুপুত্র শেখ রাসেলকেও ছাড় দেয়নি। কোমতমতী শিশুর বুকে গুলি চালাতেও তারা দ্বিধাবোধ করেনি। আজ যদি শেখ রাসেল বেঁেচ থাকতেন তাহলে তারই নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হতো বলে আমি বিশ^াস করি। এসময় আরও বক্তব্য রাখেন, মোল্যা জালাল উদ্দিন, মোঃ নূরুজ্জামান, এ্যাডঃ নব কুমার চক্রবর্ত্তী, কাজী শামীম আহসান, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাডঃ রবিন্দ্রনাথ মন্ডল, এম এ রিয়াজ কচি, মোঃ মোজাফ্ফর মোল্যা, মৃণাল কান্তি বিশ^াস, রকিবুল ইসলাম লাবু, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, মোঃ জলিল তালুকদার, অমিয় অধিকারী, শেখ রেজাউল করীম রেজা, মোঃ রাসেল বুলু, গোলাম মোস্তফা দুলাল, শহীদুল ইসলাম মিঠু, মোঃ জামাল ফকির, লাভলু (বড়), খায়রুল বাশার, মোঃ সাইফুল ইসলাম সাঈদ, রিমন, রাসেল, হিরণ, মামুন, মঈন, বিশ^জিৎ মন্ডল, রুবেল, শেখ রিয়েল, ফয়সাল আহমেদ, মাহামুদুল হাসান মুক্ত, তাপস বিশ^াস প্রমুখ।