Home আঞ্চলিক মণিরামপুরের ইত্যা ঋষিপল্লিতে ঝাড়ফুঁকের নামে দুই বোনকে ধর্ষণের চেষ্টা

মণিরামপুরের ইত্যা ঋষিপল্লিতে ঝাড়ফুঁকের নামে দুই বোনকে ধর্ষণের চেষ্টা

8

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে একটি ঋষিপল্লিতে ভিক্ষুক দম্পতির তরুণী দুই মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ করা হচ্ছে, ইত্যা কলোনিপাড়ার আবু দাউদ (৫০) নামে এক কবিরাজ ঝাড়ফুঁর নামে ওই বাড়িতে গিয়ে দুই বোনকে ( ১৭ ও ১৩ বছর) ধর্ষণের চেষ্টা করে।

গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটলেও সন্ধ্যার পর তা প্রকাশ পায়। রাতেই স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা চলে। পরে শালিসে দুইপক্ষ হয়ে যাওয়ায় ঘটনাটি পুলিককে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ দুই মেয়েসহ ভিক্ষুক দম্পতিকে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত আবু দাউদ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ঘুনি গ্রামের খলিলুর রহমানের ছেলে। দীর্ঘদিন তিনি ইত্যা গ্রামে শ্বশুর আব্দুল আজিজের বাড়িতে থাকেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এই ঘটনায় রোববার সকালে থানায় মামলা করেছেন দুই তরুণীর মা।

বাদি বলেন, আমার চার মেয়ে। বড় মেয়ে বিয়ে দিয়েছি। ছোট তিন মেয়ে বাড়ি থাকে। আমার মেঝ মেয়ে অসুস্থ। শনিবার সকালে আমরা স্বামী-স্ত্রী ভিক্ষা করতে বের হই। বেলা ১১ টার দিকে দাউদ কবিরাজ আমাদের বাড়ি যায়। তারপর সেঝ মেয়ের হাতে দশ টাকা দিয়ে তাকে দোকানে খাবার আনতে পাঠায় কবিরাজ। সেই সুযোগে মেঝ মেয়েকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ঘরে নিয়ে মুখ বেধে খারাপ কাজ করে সে। সেঝ মেয়ে দোকান থেকে ফিরে তার বোনের মুখ বাধা দেখে কবিরাজকে বকাঝকা করে। তখন কবিরাজ তারও গায়ে হাত দেয়।

তবে ভুক্তভোগী দুই তরুণীর মধ্যে বড়জন বলেন, কবিরাজ আমার মুখ বেধে গায়ে হাত দেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি তাকে লাথি মেরে ফেলে দিই।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টায় মামলা করেছেন দুই তরুণীর মা। অভিযুক্ত কবিরাজ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।