।। খবর বিজ্ঞপ্তি।।
২৫ ডিসেম্বর, শুভ বড় দিন। খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ খ্রীষ্টান সম্প্রদায়ের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
বৃধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে উল্লেখ করেছেন,এদিন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্ট জন্মগ্রহণ করেছিলেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, ন্যায়, ক্ষমা ও করুণার পথে পরিচালনা করতেই এই পৃথিবীতে শুভাগমণ ঘটে যীশুর। বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ। সকল ধর্মের মর্মবাণী সম্প্রীতি, শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবগণ মানুষকে সুনীতি, ন্যায্যতা ও সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।
শুভ বড় দিন একটি সর্বজনীন র্ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে পারস্পারিক প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা। তাই খ্রীষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে।
মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের সার্বিক কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা-বিদ্বেষ, সহিংসতা পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো। নেতৃবৃন্দ বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু. চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।











































