Home আঞ্চলিক অর্থ ও ডলার আত্মসাত : এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ দু’জনের বিরুদ্ধে দুদকের...

অর্থ ও ডলার আত্মসাত : এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

15


স্টাফ রিপোর্টার
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা সাড়ে ১০ লাখ টাকা ও তিন হাজার ইউএস ডলার আত্মসাত ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা হলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি ওরফে তানভীর ও সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু।
বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো: মহসীন আলী বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
মামলায় এজাহারের উদ্ধৃতি দিয়ে বাদী মো: মহসীন আলী জানান, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিক পরিদর্শনে এসসিএসসি ব্যাংকের খুলনা শাখার ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল দেখতে পান। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে ওই অর্থ আত্মসাত করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।