স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর আটুলিয়া শাখার গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ৭ অক্টোবর পর্যন্ত দায়িত্বে থাকাকালীন গ্রাহকের ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা আত্মসাত করার মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুর রহমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হিরণকান্দি গ্রামের সৈয়দ আমির আলীর ছেলে। রায় ঘোষণাকালে সে পলাতক ছিল।
দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, ২০০৭ সালের ১২ জানুয়ারি থেকে ২০১০ সালের ২১ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া শাখায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন সৈয়দ জাহিদুর রহমান। এ সময় তিনি জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত আমানতকারীদের নিকট থেকে টাকা গ্রহণ করে। ওই টাকা ব্যাংকে হিসাবভুক্ত না করে বা চেকে জাল স্বাক্ষর দিয়ে উত্তোলন করে। এবং ভূমিহীন মহিলা কেন্দ্রের বিভিন্ন ঋণ গ্রহীতার নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা আত্মসাত করে পালিয়ে যান। এঘটনায় ২০১২ সালের ৫ এপ্রিল গ্রামীণ ব্যাংকের পরবর্তী শাখা ব্যবস্থাপক মোহা. আরিফুজ্জামান বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন যার নং- ১০। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী আদালতে সৈয়দ জাহিদুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
৪/২
অর্থ আত্মসাৎ মামলা
শ্যামনগরের সাব পোস্ট মাস্টারের ৮ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নলতা মোবারক নগর সাব পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার মো. নজরুল ইসলাম ২০১৫ সালের ৫ এপ্রিল কর্মরত থাকাকালীন দিনশেষে মজুদ সরকারি ২৫ লাখ ৩৮ হাজার ০৪৯ টাকা আত্মসাত করার মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ লাখ ৩৮ হাজার ০৪৯ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্রনগর গ্রামের নুরালী মোড়লের ছেলে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সেলিম আল আজাদ জানান, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নলতা মোবারক নগর সাব পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার মো. নজরুল ইসলাম ২০১৫ সালের ৫ এপ্রিল কর্মরত থাকাকালীন দিনশেষে মজুদ সরকারি ২৫ লাখ ৫৮ হাজার ৭২৯ টাকা থেকে
২৫ লাখ ৩৮ হাজার ০৪৯ টাকা সরকারি খাতে জমা না দিয়ে আত্মসাত করেন। এঘটনায় ২০১৫ সালের ৭ এপ্রিল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পোস্ট অফিস পরির্দশক শেখ রফিকুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নং-৫। ২০১৬ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হুসাইন আদালতে মো. নজরুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।











































