স্টাফ রিপোর্টার
গত বছরের ৬ই ডিসেম্বর মুক্তি পাওয়া সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এবার জায়গা করে নিয়েছে কানাডার টরেন্ট ফিল্ম ফোরাম আয়োজিত অষ্টম টরেন্ট মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৫-এ। পাঁচদিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৪ থেকে ২৮শে আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে, যেখানে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫শে আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়।










































