Home আঞ্চলিক সংস্কারের নামে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: তুহিন

সংস্কারের নামে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: তুহিন

23

৫নং ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সভা

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, হাজারো ছাত্র-জনতার জীবনে বিনিময়ে পাওয়া বর্তমান অর্ন্তবরতীকালীন সরকার একদিকে সংস্কারের নামে কালক্ষেপণ করছেন পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। সাবেক রাষ্ট্রপতি (আবদুল হামিদ) বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- তারা নাকি দেশত্যাগের বিষয়ে কিছুই জানে না। তুহিন প্রশ্ন রাখেন সরকার যদি না জানে; তবে জানেনটা কে?
শনিবার (১০ মে) সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানার অর্ন্তগত ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে ড. ইউনুস সরকার পতিত সরকারের দোসরদের নিরাপদে দেশত্যাগে সুযোগ করে দিচ্ছে। যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, তত দেশের জন্য মঙ্গল হবে। বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মানসম্মান থাকবে। জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তি মিলবে না। দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে। আইন-শৃঙ্খলাবাহিনীর উদাসিনতায় মাদকে ভাসছে খুলনা নগরী। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কে এম হুমায়ুন কবীর, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, নুর ইসলাম বাচ্চু, আরব আলী সরদার, ইকবাল খন্দকার, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, জাহিদ হাসান খসরু, শামীম আজাদ মিলু, সেলিম আহসান, মাসুদুর রহমান রানা, লুতফুর রহমান মুকুল, কওছার আলী, মোস্তাফিজুর রহমান, সিদ্দিকুর রহমান, রতন সরদার প্রমূখ।