Home বিনোদন ২৫ বছর বয়সী মেডিসন হলেন অস্কারের সেরা অভিনেত্রী

২৫ বছর বয়সী মেডিসন হলেন অস্কারের সেরা অভিনেত্রী

47


বিনোদন ডেস্ক।।
‘আনোরা’য় তরুণ যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ক্যারিয়ারের শুরুর দিকেই এমন চ্যালেঞ্জিং একটি চরিত্রে পর্দায় সফল রূপায়ণ করে সমালোচকদের প্রিয় বনে গেছেন তিনি। শন বেকারের সিনেমার জন্য এবার ম্যাডিসন জিতলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ডবলি থিয়েটারে হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেখানেই ম্যাডিসনের হাতে পুরস্কর তুলে দেওয়া হয়। মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন ম্যাডিসন। কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।