স্টাফ রিপোর্টার
অপারেশন ডেভিল হান্টে মহানগরীতে কাউন্সিলরসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) কেএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপিআর) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার শাহাদাত হোসেন মিনা মহানগরীর দৌলতপুর পুলিশ ফাড়ি মেইন রোডের ইউসুফ সরদারের ছেলে। তিনি কেসিসির ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে খালিশপুর থানার একটি মামলার আসামি। এছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাডাঙ্গা করিমনগর এলাকার আজিজুল হক ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), আইডিয়াল কলেজ রোডের আল আমিনের ছেলে আব্দুল্লাহ (২৭) ও মো. কালাম সরদারের ছেলে আছাবুর রহমান (২৫), ছোট বয়রা পাসপোর্ট অফিস এলাকার মো. মাহবুব শেখের ছেলে মো. সোহেল (৩৪), ছোট বয়রার আবুল হোসেন চৌধুরীর ছেলে মো. আসাদ চৌধুরী (৩৮), বয়রা কলেজ মোডের মো. শফিকুল ইসলাম মল্লিকের ছেলে মো. শামীম মল্লিক (৩৭), সাতক্ষীরা জেলা আশাশুনি থানার সেরুলা গ্রামের মৃত. সেলিম সরদারের ছেলে সোহাগ (২৭), তালা থানার গঙ্গারামপুর গ্রামের শরিফুল সানার ছেলে মো. ইমরান সানা (১৯)। বাগেরহাট জেলা সদরের বৈতপুর এলাকার মৃত. মবিন উদ্দিনের ছেলে মোতাহার (৪০), গোবরদিয়ার বাদল বিশ্বাসের ছেলে আরাফাত (২৮), বদ্যপাড়া খেয়াঘাট এলাকার মো. হামিদের ছেলে টুটুল হাওলাদার (৩২), মোড়লগঞ্জ থানার ঘাশিয়াখালী গ্রামের আব্দুল আলিম হাওলাদারের ছেলে আমির হামজা (২১), মাদারীপুর জেলা সদরের ঘরমাঝি এলাকার শহিদুল ফকিরের ছেলে রমজান ফকির (১৯),
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেপ্তারের অংশ হিসেবে ওই ১৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।











































